রবিবার, ২ আগস্ট ২০২৬

বায়েজিদে ইয়াবাসহ হামকা গ্রুপের দুই সদস্য গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড়ের লোহার ব্রীজ এলাকা থেকে হামকা গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আল আমিন (৩২) ও তাজুল (৩৮)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আল আমিন বায়েজিদ এলাকার হামকা গ্রুপের সক্রিয় সদস্য। এলাকায় নারী নির্যাতন, ছিনতাই ও মাদক বিক্রি থেকে শুরু করে কিশোর গ্যাংদের নেতা হিসেবে পরিচিত সে। তার নামে নগরের বায়েজিদ থানায় ১২টি মামলাসহ অন্যান্য থানা মিলে মোট ১৭টি বিচারাধীন মামলা রয়েছে। অন্যদিকে আসামি তাজুল ইসলাম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে শহীদনগর, ওয়াজেদিয়া, নয়ারহাট, বালুছড়াসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। বর্তমানে আসামি আল আমিনের সাথে যৌথভাবে এই ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে নগরের বায়েজিদ ও পাঁচলাইশ থানায় মোট ৯টি মাদক মামলা রয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, আল আমিন ও তাজুল বায়েজিদ এলাকার শীর্ষ দুই মাদক ব্যবসায়ী। তারা মাদক, ছিনতাই ও নারী নির্যাতনের একাধিক মামলায় আসামি। গত শনিবার এক অভিযানে তাদের গ্রেফতার করা হয় ইয়াবাসহ। মাদক ব্যবসায় অপরাধে আবারও এই দুজনকে মাদক মামলায় আসামি করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি কামরুজ্জামান।

 

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...