সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩য় শ্রেণীর ছাত্রী মৃত্যু

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে ফারহানা ইয়াছমিন ইমু (তানহা মনি) নামে ৯ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) সকল ১১টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান জয়নগর আশ্রয়ণ প্রকল্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু একই এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ ফারুক (মাহাবুর)’র মেয়ে এবং স্থানীয় শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন জানান, বাড়ির পাশে বিলে সকাল ১০টার দিকে খেলা করছিল সে। পরে কোন একসময় খেলার সাথীদের অগোচরে পায়ে লেগে থাকা কাঁদা ধুতে পুকুরে গেলে সেখানে পা পিছলে পড়ে যায়। পরে স্থানীয় এক গৃহবধু পুকুরে তার স্যান্ডেল ভাসতে দেখে বাড়িতে এসে খবর দিলে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে মো. শামশুল আলম নামে এক প্রতিবেশী ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২ টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তানহা মনি ছিলেন ফারুকের ৩ কন্যা সন্তানের মধ্যে সবার বড়। ##ছবি ক্যাপশন: রাউজান (চট্টগ্রাম) পুকুরে ডুবে নিহত তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারহানা ইয়াছমিন ইমু (তানহা মনি)।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...