সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আমাদের দলের কেউ ধুমপান করতে পারবে না: ফজলে করিম চৌধুরী এমপি

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন,আমাদের দলের কেউ ধুমপান করতে পারবে না। আপনারা সিগারেট কেনার টাকা দিয়ে সর্বজনীন পেনশন স্কিম করুন। আপনাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ উভয়ই সুন্দর হবে।

পরিবেশ রক্ষায় আগামী মাসে আমরা আরো এক লাখ ৭৫ হাজার বৃ্ক্ষের চারা রোপন করব। গতকাল রাউজান উপজেলার হলদিয়ার হযরত এয়াছিন শাহ (রহ.) পাবলিক কলেজ অডিটোরিয়ামে সেবামূলক সংগঠন উত্তরণের আয়োজনে ধুমপান বিরোধী, বৃক্ষরোপন, কৃষি জমি রক্ষা ও সর্বজনীন পেনশন স্কিমের প্রচারণামূলক সমাবেশে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের টানা চতুর্থবারের মতো নির্বাচিত চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আনোয়ার বাবুলের সভাপতিত্বে এবং ইউপি সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন ও হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রলীগ নেতা ও সংগঠক মহিউদ্দিন সুলতান মুফতি। বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ আলী, মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষক তহিদুল আলম, ডা: সৈকত দাস রনি আইনজীবী আবদুল্লাহ আল নোমান, হলদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন চৌধুরী। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মারুফ, মোহাম্মদ জিকু, মোহাম্মদ শফি, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ হাকিম, মোহাম্মদ তানভিরসহ কয়েকশত তরুণ-যুবক শিক্ষার্থী, চাকরিজীবী, পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত সকলেই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন, ধূমপানমুক্ত রাউজান গড়তে শপথ নেন। সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল সচেতন তরুণ-যুবকদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপন ও আমিরহাট বাজারে বিভিন্ন গাড়ি ও দোকান-পাটে সচেতনতামূলক স্টিকার সটান।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...