শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

মা‌লিকের সাথে অপহরণ নাটক, সিএনজি ড্রাইভারসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ড্রাইভার নিজেই অপহরণের শিকার এবং ভাড়ায় চা‌লিত তার সিএন‌জিটিও ছিনতাই কবলে পড়েছে বলে নাটক সা‌জিয়ে মা‌লিকের কাছ থেকে মু‌ক্তিপণ দাবির অ‌ভিযোগে ড্রাইভার ও তার সহযোগী গ্রেফতার করেছে ডবলমু‌রিং থানা পু‌লিশ।

বৃহস্প‌তিবার (২০ জুন) থানা সূত্রে নি‌শ্চিত করা হয়েছে, তথ্য প্রযু‌ক্তির সহায়তায় চট্টগ্রামের বি‌ভিন্ন জায়গায় অ‌ভিযান চালিয়ে তাদের‌ গ্রেফতার করা হয়। এ সময় আত্মসাৎকৃত সিএনজিটিও উদ্ধার করা হয়।

পু‌লিশ সূত্রে আ‌রও জানা যায়, গত ১৭ জুন ঈদ-উল-আযহার দিন ড্রাইভার মোঃ নজরুল তার ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশাটি চালিয়ে ফেনী চলে যান। অধিক রাত হয়ে গেলেও ড্রাইভার নজরুল অটোরিকশাটি গ্যারেজে না রাখায় অটোরিকশার মালিক ড্রাইভার নজরুলকে মোবাইল ফোনে কল দিয়ে ফোন বন্ধ পান।

পরদিন সকাল বেলায় ড্রাইভার নজরুলের মোবাইল নাম্বার থেকে অজ্ঞাত এক ব্যক্তি অটোরিকশার মালিক মরিয়মকে ফোন করে বলে “আপনার গাড়িটি ছিনতাই করা হয়েছে, বিকাশে ১ লাখ ২০ হাজার টাকা পাঠালে গাড়িটি ফেরত পাবেন, ড্রাইভারকে ফেরত পাবেন।”

পরক্ষণেই ড্রাইভার নজরুল ফোন করে অটোরিকশা মালিক মরিয়মকে কাঁদো কাঁদো কন্ঠে বলে – “গাড়িটি ছিনতাই হয়েছে, তাকে অপহরণ করে আটক করে রাখা হয়েছে, বিকাশে টাকা না দিলে গাড়ি দিবেনা, তাকেও ছাড়বে না।” গাড়ির মালিক তার অবস্থান কোথায় জানতে চাইলে ড্রাইভার নজরুল কল কেটে দেয়। ‌

বিষয়‌টি গাড়ির মালিক মরিয়ম বিষয়টি ডবলমুরিং থানা পুলিশকে অবহিত করলে ঘটনার আদ্যপান্ত জানতে কাজ শুরু করে থানা পু‌লিশ। তবে ড্রাইভার নজরুলের অবস্থান জানতে চাওয়ায় সে ফোন কল কেটে দেয়ার বিষয়টি ড্রাইভার নজরুলের ঘটনায় সংশ্লিষ্টতা আছে বলে পুলিশের সন্দেহ হয়।

তদন্তকারী টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ড্রাইভার নজরুলের অবস্থান ফেনীতে সনাক্ত করে। বিষয়টি আঁচ করতে পেরে ড্রাইভার নজরুল আরেকজন অজ্ঞাত সিএনজি ড্রাইভারের কাঁধে ভর করে ২০ জুন রাতে ডবলমুরিং থানায় এসে হাজির হয়।

পরে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু ড্রাইভার প্রকৃত ঘটনাকে পাশ কাটাতে নেশাজাতীয় কোন কিছুর প্রভাবে সে কথা বলতে পারছে না, এমন ভান ধরে, চোখ বন্ধ করে, কথা বলতে কষ্ট হয় ভান করে। তাকে ১০ টি প্রশ্ন করলে চোখ বন্ধ করে অবচেতনায় আছে ভান করে ২/১ টি প্রশ্নের অসংলগ্ন উত্তর দেয়।

এতে ড্রাইভার নজরুলের প্রতি সন্দেহ আরো বাড়ে পুলিশের। পরে তথ্য প্রযুক্তি এবং তার বর্ণনার গরমিলে পুলিশ নিশ্চিত হয় ঘটনায় ড্রাইভার নজরুল স্বয়ং জড়িত। পরে ব্যাপক জিজ্ঞেসাবাদের এক পর্যায়ে স্বীকার করে সে তার ভায়রার ছেলে আজাদের সাথে পরস্পর যোগসাজশে এ ঘটনা ঘ‌টিয়েছে।

পরে তার দেওয়া তথ্যের ভি‌ত্তিতে ড্রাইভার নজরুলকে নিয়ে ফেনীর সদর থানা এলাকা থেকে অপহরণের নাটক সাজানোর অপর সহযোগী আজাদকে গ্রেফতার করে পু‌লিশ।

পরবর্তীতে আসামি আজাদকে নিয়ে তার দেওয়া তথ্যের ভি‌ত্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন হ‌রিপুর এলাকা থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ডবলমু‌রিং থানার ও‌সি ফজলুল হক পাটোয়ারী জানান, এ সংক্রান্তে ডবলমু‌রিং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপহরণ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে সিএনজি অটোরিকশা আত্মসাৎ করায় ড্রাইভার নজরুল ও আজাদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...