সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা কর্তৃক জিপিএ-৫ প্রাপ্ত ১১১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

 বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে সন্দ্বীপ থেকে ২০২৪ সালে মাধ্যমিক ও ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২০ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সন্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম। কর্মশালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মাইশা মেহেজাবীন আরিশা, আবদুল আহাদ সোহাগ ও মোঃ জিহাদ। সংবর্ধনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তা, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, পত্রিকার উপদেষ্টা কারিমুল মাওলা লিটন, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারেফ হোসাইন, রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল কবির, আবদুল খালেক একাডেমি-গাছুয়ার সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুস সাত্তার, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায়, মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল মাওলা, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কালাপানিয়া এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন, পত্রিকার উত্তর সন্দ্বীপ প্রতিনিধি ডা. মোজাম্মেল হোসেন, মাস্টার ছায়েদ উল্যাহ, মাস্টার মোশাররফ হোসাইন নূর, মাস্টার রিদুয়ানুল বারী, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম, মাস্টার আবুল বশার, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ-ঢাকার সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক অপু ইব্রাহিম, বাদল রায় স্বাধীন, মাওলানা আবদুল জব্বার, সাংবাদিক ফয়সাল আসির প্রমুখ। কর্মশালায় কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট, অভিনন্দন পত্র, অনু্ষ্ঠানের দাওয়াত পত্র, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ও একটি শিক্ষামূলক বই প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মগধরা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ ও পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন। প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-১. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা ২. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগীতা ৩. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগীতা ৪. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা ৫. কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা ৬. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা ৭. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনার

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...