সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ১২ বছরে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষার গুনগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ১২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করেছে পত্রিকা কর্তৃপক্ষ।

গতকাল ১৮ জুন সন্ধ্যায় বৈরি আবহাওয়া ও তীব্র বজ্রপাতকে উপেক্ষা করে বিদ্যুৎ বিহীন পরিবেশে মোমবাতি জ্বালিয়ে পালন করা হয় উক্ত অনুষ্ঠান।অনুকূল পরিবেশ না থাকলেও উপস্থিত সকলের আন্তরিকতায় আলোচনা খুবই প্রাণবন্ত হয়ে উঠে।
প্রায় তিন ঘন্টা ধরে চলমান অনুষ্ঠানে বিজ্ঞ আলোচকদের সুন্দর বক্তব্যে সকলে ছিলেন মুগ্ধ শ্রোতা।

সন্দ্বীপ এনাম নাহার মোড়ের দক্ষিন পাশে পত্রিকাটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। সাংবাদিক ইলিয়াস সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন,নাট্যকার আবুল কাশেম শিল্পী,মাষ্টার বিষ্ণুপদ রায়, ডাঃ আতাউল হাকিম, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন জাহিদুল মাওলা,সাংবাদিক বাদল রায় স্বাধীন,মগধরা স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি কারিমুল মাওলা লিটন, এসডিআই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুর রহসান,কবি ও উপন্যাসিক সবুজ আনোয়ার, ইঞ্জিনিয়ার জুয়েল আফচার রায়হান, বিশিষ্ট সংগঠক আব্দুর রহমান ঈমন,সাংবাদিক রিদওয়ানুল বারী সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খাঁন একজন দক্ষ সংগঠক ও কর্মবীর মানুষ। তিনি এই পত্রিকার মাধ্যমে সন্দ্বীপে অনেক নতুন সংবাদ কর্মী সৃষ্টি করেছেন। এছাড়াও শিক্ষার গুনগত মানোন্নয়নে তিনি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি প্রদান, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা,গুনী শিক্ষকদের সন্মাননা প্রদান ও শিক্ষকদের অবদান তুলে ধরে সত্যিকার অর্থে শিক্ষার গুনগত মানোন্নয়নে অবদান রাখছেন। ১২ বছরের দীর্ঘ পথচলায় ওনার ব্যাপক কর্মযজ্ঞ ওনাকে সকল শ্রেনী পেশার মানুষের কাছে একজন অনুকরনীয় ব্যক্তিত্বে পরিনত করেছে। আমরা ওনার ও পত্রিকাটির উত্তোরোত্তর সফলতা কামনা করছি।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...