ফটিকছড়িতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে সালাউদ্দিন তাসিন (১৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ১৮ জুন উপজেলার সমিতিরহাটে এ ঘটনা ঘটে। সে সমিতিরহাট ৮নং ওয়ার্ডের রাজা মিয়া চৌধুরী বাড়ির প্রবাসী বাবুর পুত্র এবং সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।
জানা যায়, নিহত সালাউদ্দিন তাসিন চাচার নতুন বাড়ির উঠানে খেলার একপর্যায়ে ভবনের ছাদে বল পড়ে। বল কুড়িয়ে আনতে গেলে,ছাদের উপর দিয়ে যাওয়া ১১হাজার ভোল্টেজের বিদ্যুৎ এর তারের সাথে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর সুমন বলেন,খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আমাদের স্কুলের ছাত্র তাসিন মৃত্যুবরণ করে বলে শুনেছি। সমিতিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
