রবিবার, ২১ জুন ২০২৬

ফটিকছড়িতে ঘরে ঘরে চলছে রুটি তৈরির উৎসব

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র ঈদুল আযহা কোরবানিকে ঘিরে ফটিকছড়িতে ঘরে ঘরে চলছে রুটি(স্থানীয় ভাষায় রুটি পিঠা) তৈরির উৎসব। চালের গুড়া বা ময়দা দিয়ে তৈরি এ রুঠি গ্রাম বাংলার ঐতিহ্যও বহণ করে। পবিত্র ঈদুল আযহার সময় রুটি দিয়ে কোরাবানি মাংস খেতে সকলেই পছন্দ করে। কোরবানির আগেরদিন থেকে কোরবানি দাতাদের ঘরে চলে এ রুটি তৈরি। সকলে মিলে এক ঘর থেকে অন্য ঘরে পিঠা করে দেয়। বউ ঝিঁয়েরে একেক জনে একেকটা করে রুটি তৈরি করে। অনেক সময় ঘরের পুরুষ মানুষটিও বসে না থেকে আগুনে কাচাঁ রুটি পুড়ে খাওয়ার উপযোগী করে।

চলে নানা গল্প গাঁথা ও চা খাওয়া। দিন থেকে শুরু করে সারারাত চলে এ পিঠা তৈরি। এক রকম আনন্দ খুশির পরিবেশ সৃষ্টি হয়। তবে আগের মতো রুটি তৈরির জৌলুস তেমন নেই বলে জানান অনেকে। কারন হিসেবে জানান পরাটা ও বাখরখানির আধিপত্য। এছাড়া অনেকে অনলাইনে অর্ডার দিয়ে রুটি নিয়ে নেয়। বিশেষ করে সামাজিক সম্পর্কের দৃঢ়তা কমতে শুরু হওয়া। নাজিরহাট এলাকার আলি নেওয়াজ বলেন মনে পড়ে ছোটবেলার স্মৃতি আম্মু চাচিরা মিলে রুটি বানাত। আর আমরা জেগে থাকতাম। কিযে ভাল লাগত। বিবিরহাট এলাকার মফিজুর রহমান বলেন,এখন অনেকে রুটি তৈরিও করেনা পরাটা বাখরখানি নিয়ে নেয়। অথবা অনলাইনে অর্ডার করে রুটি নিয়ে নে। বৃদ্ধা আছমা খাতুন বলেন,আমরা তখন এক ঘরে রুটি তৈরি শেষ করে অন্য ঘরে যেতাম এভাবে পাড়ার অনেক ঘরে মিলেমিশে রুটি বানাতাম।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...