রবিবার, ২১ জুন ২০২৬

ফটিকছড়িতে পরাটা আর বাখরখানি অর্ডার দেওয়ার হিড়িক

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে দোকানে দোকানে পরটা ও বাখরখানি অর্ডার দেওয়ার হিড়িক পড়েছে।পবিত্র ঈদুল আযহার সময় কোরাবানি মাংস খেতে পরটা ও বাখরখানির যথেষ্ট চাহিদা রয়েছে।এসময় অনেকে ঘরে পরাটা ও বাখরখানি বানানোর ঝামেলা এড়াতে দোকানে পরাটার অর্ডার দেয়।
উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুরসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় বিভিন্ন চায়ের দোকানে পরটার অর্ডার দিতে ক্রেতার পচন্ড ভীড়। চাহিদা অনুযায়ী পরটা অর্ডার নিতেও হিমশিম খাচ্ছে দোকানদাররা। এমতবস্থায় অনেকে পরাটা অর্ডার দিতে এক দোকান থেকে অন্য দোকানে যেতেও দেখা যায়। অনেকে সপ্তাহ আগে থেকে অগ্রিম অর্ডারও দিয়েছেন বলে জানান দোকানদাররা।
এছাড়া বিভিন্ন বেকারী ও মিষ্টির দোকানে অর্ডার নেওয়া হচ্ছে বাখরখানির।
সিজল নাজিরহাট শাখার স্বত্তাধিকারী আলি নেওয়াজ বলেন,আমরা ইতোমধ্যে কয়েক হাজার বাখরখানির অর্ডার পেয়েছি। কাল পরশু আরো পাব।
নানুপুর রাজবাড়ী মিষ্টি বিতান এন্ড হোটেল স্বত্তাধিকারী মোহাম্মদ মোরশেদুল আলম বলেন,আমরাও পবিত্র কোরবানি উপলক্ষে পরটা ও বাখরখানি অর্ডার
নিচ্ছি।
এদিকে ক্রেতারা অভিযোগ করে বলেন,পরটা ও বাখরখানির দাম বেশি নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে ব্যবসায়ীরা বলেন, কারিগররা ঈদের ছুটি পাই। বেশি বেতন দিয়ে কাজ করাতে হবে তাই পরটার দাম একটু বেশি নিতে হচ্ছে।
বাখরখানি দাম বৃদ্ধি সম্পর্কে সিজল নাজিরহাট শাখার স্বত্তাধিকারী আলি নেওয়াজ বলেন,আমরা কোম্পানীর নির্ধারন করে দেওয়া প্রাইজে বিক্রি করি।বিভিন্ন দোকানে প্রতি পিচ বাখরখানি বিক্রি করছে ১০টাকা থেকে ২০ টাকা পর্যন্ত।
প্রতি শত পরাটা ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত অর্ডার নেওয়া হচ্ছে। বিশেষ করে আত্মীয় স্বজনের বাড়িতে মাংসের সাথে পরাটা নিয়ে যাওয়া এক রকম প্রথা চালু হওয়ায় পরাটার চাহিদা বেড়েছে।
পরাটা অর্ডার দিতে আসা আরিফ বলেন,বাড়িতে পরাটা বানানো ঝামেলা। তাই দোকান থেকে পরাটা অর্ডার দিতে আসলাম।
জামাল নামের একজন বলেন,পরটার জন্য কয়েক দোকান ঘুরেছি অনেক দোকান অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে।
পরাটা বিক্রেতা জাগির সওদাগর বলেন,কোরাবানি ঈদে পরাটার চাহিদা বাড়ে। অনেকে অগ্রিম অর্ডার দিয়ে থাকে।পরাটা বিক্রেতা এমরান বলেন,অগ্রিম অর্ডার ছাড়াও কোরবানির দিন শুরু করে এক সপ্তাহ জুড়ে পরাটা বিক্রি হবে জমজমাট ভাবে।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...