রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পার্টিতে ডেকে অভিনেত্রীকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের টেলিভিশন নাটক ‘পশতু’ খ্যাত অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১০ জুন) দেশটির নওশেরা জেলার ওয়াপদা কলোনি এলাকায় একটি ফসলের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর ভাই একটি হত্যা মামলা দায়ের করেছে। আর পুলিশ সন্দেহভাজন হিসেবে গুল মুহম্মদের ছেলে শওকত ও দিলবরের ছেলে ফালাক নিয়াজকে আটক করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন বলছে, অভিনেত্রীর ভাই এফআইআরে অভিযোগ করেছেন―সন্দেহভাজনরা তাদের আয়োজিত একটি প্রোগ্রামে খুশবু খানকে কাজ করতে বাধ্য করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং এ কারণেই হত্যা করা হয়েছে তার বোনকে।
অভিনেত্রী খুশবু তাদের শর্তে রাজি না হওয়ার কারণে তাদের নির্বাচিত একটি জায়গায় পার্টির আয়োজন করে এবং সেখানে প্রলুব্ধ করে। তারপর পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়েছে তাকে।

এ ঘটনায় আখবারপুরা স্টেশন হাউজ অফিসার (এসএইচও) নিয়াজ মুহম্মদ খান বলেছেন, পুলিশের ধারণা অভিনেত্রী খুশবুকে ওই পার্টিতে নেয়া হয়েছিল এবং সেখানে সন্দেহভাজনরা উপস্থিত ছিলেন। তবে তাকে অন্য একটি জায়গায় নিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ ফেলে রেখে গিয়েছিল তারা।

পুলিশের অনুসন্ধান বলছে, সন্দেহভাজনরা এই ধরনের অপরাধের জন্য সাধারণত বাড়ি ব্যবহার করে থাকেন।

নওশেরা জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আজহার জানিয়েছেন, তারা এ ঘটনায় আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...