রবিবার, ২১ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে নিহত ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মুহাম্মদ মহসিন (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এই ঘটনায় চারজন আহত হয়েছেন। তারা হলেন-হেলাল উদ্দিন (৫৫), কামরুল ইসলাম (৫০), মোজাহের (৫০) ও এজাহার মিয়া (৪৫)।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঠাক্কুরঘোনা বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহসিন ওই এলাকার মুন্সি মিয়ার ছেলে এবং আহতদের বাড়িও একই এলাকায়।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সেকান্দর বলেন, “মহসিন পেশায় একজন সবজি বিক্রেতা। সকাল ৮টার দিকে রানীরহাট বাজারে আসার পথে মহিষের কবলে পড়েন তিনি। এ সময় রাস্তায় পেয়ে পেছন থেকে এসে মহিষটি আক্রমণ করলে তার মৃত্যু হয়।

পরে দুপুর দুইটার দিকে মহিষটি আরও ৪ জনকে আক্রমণ করলে তারাও গুরুতর আহত হয়। এরমধ্যে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তিনি বর্তমানে চট্টগ্রাম ম্যাডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বাকীদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, মহিষটি দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার পবিত্র কুরবানির জন্য কিনেন। বুধবার বিকেলের দিকে এটি পালিয়ে যায়। এরপর থেকে এটি রাতব্যাপী খুঁজা হলেও পাওয়া যাচ্ছিলো না।

পরে সকালের দিকে মহিষটি স্থানীয়দের আক্রমণের ঘটনা ঘটায়। হতাহতের পর দুপুরের দিকে এটিকে বিশেষ কৌশলে ধরে ফেলা হয় এবং ঘটনাস্থলেই জবাই করে দেয়া হয় বলে নিশ্চিত করেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...