শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য এবং পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান মজুমদার ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম প্রেস ক্লাব-এর পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে।

বুধবার (১২ জুন) রাতে ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

সম্মাননার জবাবে মিজানুর রহমান মজুমদার বলেন, আমাদের মতের অমিল থাকতে পারে, কিন্তু দেশ এবং জাতির স্বার্থে আমাদের মনের মিল থাকা উচিত। পদ-পদবি এবং ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণই হচ্ছে আমাদের সকল কাজের মূল লক্ষ্য। সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির পথপদর্শক। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে আমার আত্মার সম্পর্ক। এ সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে আমার বিশেষ ভূমিকা থাকবে।

সভাপতির বক্তব্যে সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, মিজানুর রহমান মজুমদার চট্টগ্রাম প্রেস ক্লাবের একজন শুভার্থী। এখানে তার বাবার নামে রয়েছে সুলতান আহমেদ মিলনায়তন। প্রেস ক্লাবের অগ্রযাত্রায় তিনি  অতীতেও ছিলেন, এখনও আছেন এবং আগামীতেও থাকবেন।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের যেকোন কাজে মিজানুর রহমান মজুমদার সবসময পাশে ছিলেন। আমাদের দৃঢ় বিশ্বাস আগামীতেও তিনি পাশে থাকবেন।

যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারে সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম  প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক  খোরশেদুল আলম শামীম, সাংবাদিক যীষু  রায় চৌধুরী ও নুর উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে মিজানুর রহমান মজুমদারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু এবং প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...