শনিবার, ২৭ জুন ২০২৬

তিন ধাপে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা তিনটি ধাপে আয়োজন করা হবে। আগামী ৩,১০ ও ১৮ সেপ্টেম্বর এ পরীক্ষা আয়োজন করা করার সিদ্ধান্ত নিয়েছে উপাচার্য পরিষদ।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নূর বলেন, আজ উপাচার্য পরিষদের সভা হয়েছে। সেখানে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এবার দেশের ৩২ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। এ পরীক্ষা আগামী ৩,১০ ও ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আজকের সবাই ভর্তি পরীক্ষার শুধু সময় নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ একাডেমিক কাউন্সিলের সভা করে পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে।

এদিকে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সভায়, দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ বছর নতুন করে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অংশ নিবে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

সভা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা সময়সূচি বিশ্ববিদ্যালয় পরিষদ সভা করে চূড়ান্ত করবে।তবে, এবছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের বাইরে বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে, গুচ্ছের বাইরে থাকা আটটি বিশ্ববিদ্যালয়–ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি নিজেদের মতো ভর্তি পরীক্ষা আয়োজন করবে।

সভায়, গুচ্ছের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়সমূহকে দ্রুত ভর্তি পরীক্ষার সময়সূচি, ভর্তি পরীক্ষা গ্রহণ, ফলাফল ও ভর্তির সময় প্রকাশ করা, কেন্দ্রীয়ভাবে সাবজেক্ট এর প্লেসমেন্ট করা, বিভাগ পরিবর্তনের সময় নির্ধারণ, ভর্তি ফি একবার প্রদানের সুপারিশ করে ইউজিসি।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...