সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরব ১০ লাখ মুসলিমকে হজের অনুমতি দিচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

সৌদি আরব চলতি বছর ১০ লাখ মুসলিমকে হজ করতে দেবে। এই ১০ লাখ মুসলিম দেশটির ভেতরের ও বাইরের। আগের বছর স্বল্পসংখক মুসলিম হজের অনুমতি পেয়েছিলো। সে তুলনায় এবারের সংখ্যা অনেক বেশি।
দেশটির হজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দেশী ও বিদেশী মিলিয়ে ১০ লাখ মুসলিমকে হজ করার অনুমোদন দিয়েছে।
তবে এ জন্য মানতে হবে দ’ুটি শর্ত। হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।
করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক মুসলিম হজ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারির আগের বছরগুলোতে হজ করা লোকের সংখ্যা প্রায় ২৫ লাখ ছিল।
মন্ত্রণালয় বলছে, সৌদি আরব সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন এবং মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী। তবে একই সঙ্গে তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা দেওয়াও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
উল্লেখ্য, চলতি বছর জুলাইয়ে হজ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের শিকার হয়ে অঞ্জন দাস (৪৫) নামের এক নিঃসন্তান গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। দীর্ঘ ৯ দিন...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম...

সর্বশেষ

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্তের কাছে একটি ট্রেনের ইঞ্জিনে ড্রোন...

শিপব্রেকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে কাজ করতে চায় কোরিয়া

কোরিয়ান অর্থায়নে বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে স্মার্ট ও গ্রিন...

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...