রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি 
হাটহাজারীতে রুখবো দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে,   দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান আজ রবিবার( ৯ জুন)  অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন  সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম – ২ এর সহযোগিতায়, উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। গণ সচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাবাপন্ন হিসাবে গড়ে তুলতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কাটিরহাট উচ্চ বিদ্যালয়, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যায় কলেজের প্রভাষক, সাংবাদিক  মোঃ আবু তালেব, কুয়াইশ বুড়িশ্চর সিটি করপোরেশন শেখ মোহাম্মদ ডিগ্রি  কলেজের প্রভাষক সুজন দে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুসলিম উদ্দিন। দুই পর্বে মডারের দায়িত্ব পালন করেন যথাক্রমে  প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলী। প্রতিযোগীতায় টাইম কিপারের দায়িত্ব পালন করেন সাংবাদিক আজিজুল ইসলাম স্বপন।
দুই পর্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় প্রথম রাউন্ডের বিতর্কের বিষয় ছিল “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য “। এই বিষয়ের পক্ষে ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বিপক্ষের অবস্থানে ছিলেন ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
২য় রাউন্ডের বিতর্কের বিষয় ছিল” দেশ প্রেম মূল্যবোধের অভাবই দূর্নীতির প্রধান কারন “। এই রাউন্ডের পক্ষে অংশ গ্রহন করেন কাটিরহাট উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে অংশ গ্রহন করেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ।
এই দুই রাউন্ডের বিজয় দল দ্বয়ের সাথে চুরান্ত পর্বে অংশ গ্রহন করেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ। এই পর্বে বিতর্কের বিষয় ছিল” রাজনৈতিক সদিচ্ছারই পাড়ে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে “। এর পক্ষে ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে অংশ গ্রহন করেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিযোগীতার  চুরান্ত পর্বে বিচারকদের বিচারে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যায়ল চ্যাম্পিয়ান হওয়ারর গৌরব অর্জন করেন। এতে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রানার্স হয়। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতর্কিত নির্বচিত হয়, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসরিফ চৌধুরী।
প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। প্রতিযোগীতার উদ্বোধন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি হাটহাজারী উপজেলা জেলা শাখার সভাপতি নোমান খান। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মইনুউদ্দিন মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিযোগীতার বিচারক হাটহাজারী সরকারি কলেজ প্রভাষক সাংবাদিক  মোঃ আবু তালেব, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, প্রধান শিক্ষক মোঃ শাহিদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন ও শিক্ষক রেদোয়ানুল বারি প্রমূখ।
অনুষ্ঠানে মেখল নগেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী যথাক্রমে অর্নব চৌধুরী ও শারমিন সুলতানাকে বৃত্তির অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...