রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ঘরে বসে অনলাইনে ভূমি কার্যালয়ের সেবা মিলছে

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সব ভূমি কার্যালয়ে সেবা কার্যক্রম এখন অনলাইনে। জমি নিবন্ধন, নামজারি, রসিদ, খাজনাসহ অনেক কাজই করা যাচ্ছে ঘরে বসে। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’- এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৮জুন) স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। কার্যালয়সমূহের বুথে নাগরিকদের বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। হয়রানি, ভোগান্তি ও দুর্নীতি বন্ধে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য ভূমি কার্যালয়ে মানুষের যাতায়াত কমানো। ঘরে বসেই যেন সেবা পায় সে ব্যবস্থা করা। এছাড়া লোকজনের হয়রানী বন্ধে উদ্যোগ নেওয়া। এখন থেকে আরো স্মার্ট হবে ভূমি কার্যালয়ের সকল সেবা।’ ভূমি কার্যালয়ের সংশ্লিষ্টরা জানান, মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন ভূমি উন্নয়ন কর দিতে। এই জন্য বর্তমানে অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত এক বছর ধরে আশানুরূপ সাঁড়া পাওয়া গেছে। নাজিরহাট পৌরসভার বাসিন্দা মো. নাজিম উদ্দিন বলেন, ‘ইউনিয়ন ভূমি কার্যালয়ে এসেছি খাজনা দিতে। জমির দলিল নামজারির খতিয়ান নিয়ে কোনো ভোগান্তি ছাড়াই সহজে রেজিস্ট্রেশন করতে পেরেছি। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।

নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা মো. তারেক বলেন, ‘ভূমি কার্যালয়ে ডিজিটালাইজেশনের সুযোগ সৃষ্টি হওয়ায় এখন থেকে সবকিছু অটো করার সুযোগ পাচ্ছি। আশা করছি সরকার আরো দ্রুত কাজ সম্পাদনে জোর দেবে।’ নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা রুপশ্রী নাথ বলেন, ‘সকল কাজ ডিজিটাল থেকে স্মার্টে রূপান্তরিত হয়েছে। আগে খাজনা দাখিল-খারিজ করতে অনেক ভোগান্তিতে পড়তে হতো। এখন আর কোন ভোগান্তিতে পড়তে হয়না। স্মার্ট সেবার মাধ্যমে খুব সহজে করা যাচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সব মানুষ কোনো না কোনো ভাবে ভূমি সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত। এই খাত উন্নত করতে আধুনিকায়নের বিকল্প নেই। তাই ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে ভূমিসংক্রান্ত সব কাজ এর আওতায় এসেছে। এতে নাগরিক সুবিধা পাচ্ছেন।’

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...