রবিবার, ২১ জুন ২০২৬

সর্বোচ্চ চা পাতা উত্তোলনকারী শ্রমিক হিসেবে ‘জাতীয় চা পুরস্কার’ প্রাপ্ত ফটিকছড়ির একই বাগানের দুই শ্রমিক

মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

পরপর দুবার সারাদেশে সর্বোচ্চ চা পাতা উত্তোলনকারী শ্রমিক হিসেবে ‘জাতীয় চা পুরস্কার’ পেয়েছেন ফটিকছড়ির নেপচুন চা বাগানের দুই শ্রমিক। ৪ জুন (মঙ্গলবার) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাজের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহন করেন চা শ্রমিক জেসমিন আকতার ও উপলক্ষী ত্রিপুরা। চা শ্রমিক জেসমিন আকতার নির্বাচিত হন এ বছর আর উপলক্ষী ত্রিপুরা নির্বাচিত হন গত বছর।

জানা গেছে, প্রতি ঘণ্টায় ৪৮ কেজি এবং বছরে ২৫ হাজার ২১৭ কেজি চা পাতা উত্তোলন করে দেশ সেরা হন জেসমিন আকতার। শ্রেষ্ঠ চা উত্তোলনকারী জেসমিন আকতারের আদি বাড়ি কুমিল্লা জেলায়। বর্তমানে স্থায়ী ভাবে স্বামী সংসার নিয়ে নেপচুন বাগানের অভ্যন্তরে বসবাস করেন তারা। ৪১ বছর পূর্বে কাজের সন্ধানে ফটিকছড়ির নেপচুন চা বাগানে আসেন জেসমিন। শুরু থেকে কাজের প্রতি ভীষণ আগ্রহ ছিল তার। জেসমিনের বয়স এখন ৫৭ বছর, তিনি প্রতি ঘণ্টায় ৪৮ কেজির মতো চা পাতা তুলতে পারেন। গত এক বছরে তিনি পাতা তুলেছেন ২৫ হাজার ২১৭ কেজি। কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ বছর ‘জাতীয় চা পুরস্কার’ পেয়েছেন।

জানতে চাইলে পুরস্কার বিজয়ী জেসমিন আকতার বলেন, “আমি খুব আনন্দিত। পরিবারের সবাই আনন্দিত। গত বছর আমাদের বাগানের আরেক শ্রমিক উপলক্ষী সেরা হয়ে পুরস্কার জিতেছিল। এবার আমি পেলাম। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের মতো ক্ষুদ্র শ্রমিকদের কাজের মূল্যায়ন করার জন্য। পরিবারের আট সদস্য চা শিল্পের সাথে জড়িত উল্লেখ করে জেসমিন আকতার আরো বলেন, নাতি-নাতনীদেরকে আমাদের মতো শ্রমিক পেশায় নিতে চাইনা। তাদেরকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চাই। গত বছর নির্বাচিত হওয়া উপলক্ষী ত্রিপুরা উপলক্ষী দিনে এক ঘণ্টায় ৪৯ দশমিক ৯০ কেজি চা পাতা তুলতে পারেন। শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী ক্যাটাগরিতে ২০২২ সালে ২৮ হাজার ৩ শত চুয়াল্লিশ কেজি চা পাতা চয়ন করে জাতীয় চা পুরস্কার গ্রহণ করেন। চা শ্রমিক উপলক্ষী ত্রিপুরার জন্ম ১৯৭৮ সালে ফটিকছড়ির নেপচুন চা বাগানে। তিন পুরুষ ধরেই তার পরিবারের সদস্যরা চা বাগানের কাজে যুক্ত। সেও ছোটবেলা থেকে বাগানে শ্রমিক হিসেবে কাজ শুরু করে। ৩০ বছরেরও বেশি সময় ধরে চা পাতা উত্তোলনের সঙ্গে তিনি যুক্ত। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি পড়ালেখা করিনি। আমার জন্ম, বড় হওয়া বিয়ে সবই এই চা বাগানে। ছোটবেলা থেকেই এখানে কাজ করছি। কাজ করতে করতেই দ্রুত চা পাতা তোলার কাজ শিখেছি। পুরস্কার বিততরণ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্র শেখ হাসিনাকে মা সম্ভোধন করে বলেন,আপনি আমাদের মা। আমাকে এ পুরস্কার দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। এবার মোট আটটি ক্যাটাগরিত জাতীয় চা পুরস্কার দেওয়া হয়।

এর মধ্যে শ্রমিক ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো পুরস্কার অর্জন করে ফটিকছড়ির নেপচুন চা বাগান। ১৯৬০ সালে ২৭০০ একর জায়গার ওপর এ বাগান প্রতিষ্ঠিত হয়। ইস্পাহানি গ্রুপের মালিকানাধীন এ বাগানটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়নহাট ইউনিয়নে অবস্থিত। নেপচুন চা বাগানের উপ-ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন বলেন, শ্রমিকরা নিরলস শ্রম দিয়ে আমাদের এ বাগানকে একটি পর্যায়ে এনেছেন। এ বছর আমাদের শ্রমিক জেসমিন আকতার এবং গত বছর উপলক্ষী ত্রিপুরা সর্বোচ্চ পাতা উত্তোলনকারী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করায় আমরা আনন্দিত ও গর্বিত।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...