শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলী আকবর প্রকাশ বাবুলকে দীর্ঘ ১২ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (৫ জুন) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়, নগরীর অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি আলী আকবর প্রকাশ বাবুল চট্টগ্রাম পটিয়া থানাধীন মধ্যম হুলাইন এলাকার মৃত নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ সূত্রে আরো জানা যায়, চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুন র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে কর্ণফুলী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলী আকবর প্রকাশ বাবুলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে মর্মে স্বীকার করে, তিনি ২০১২ সালে ২৬ আগস্ট চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা পুলিশ কর্তৃক মইজ্যারটেক তিন রাস্তা মোড় এলাকায় ৯৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার হয় এবং দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হন।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম জেলা এবং নগরীর বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করেছিল।

র‌্যাব-৭ জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...