শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে জাল স্ট্যাম্প ও কোর্ট ফিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে ১৭ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের মোট ১৫ হাজার ৫১০টি জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফিসহ মোঃ আমিরুল ইসলাম প্রকাশ টিটু (৩৫) ও আব্দুল মোনাফ (৩৩)কে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।

মঙ্গলবার (৪ জুন) গোয়েন্দা সূত্রে নিশ্চিত করা হয়, গতকাল নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ও কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বাশার স্কয়ারের ৬ষ্ঠ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

এতে শাহরিয়ার এন্ড ব্রাদার্স লিঃ সিএন্ডএফ এজেন্ট নামক অফিসের পশ্চিম পাশের প্রথম রুম থেকে টিটুকে ১০ লাখ টাকা মূল্যের ৫০০ টাকা মূল্যমানের ২ হাজার জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কোর্ট হিলস্থ আইনজীবী দোয়েল ভবনের নিচতলার দোকান নং-১১ এর ভিতর থেকে আব্দুল মোনাফকে ৭ লাখ ৬৮ হাজার ৮০০ টাকামূল্যের বিভিন্ন মূল্যমানের মোট ১৩ হাজার ৫১০ টি জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্টফিসহ গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ জানায়, গ্রেফতারকৃত আসামিরা ঢাকার একটি অজ্ঞাত উৎস থেকে কম মূল্যে জাল রেভিনিউ স্ট্যাম্প ও জাল কোর্ট ফি ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিল। এ সংক্রান্তে সিএমপির ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...