মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ডিএনএ টেস্টের জন্য ভারত যাচ্ছেন আনারের মেয়ে ডরিন

স্লোগান ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ভারতের ভিসা পেয়েছেন। এমপি আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাবেন তিনি।

আজ মঙ্গলবার (০৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এমপি আনারের এপিএস আব্দুর রউফ।

তিনি বলেন, এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা পেয়েছি। ডিবির তদন্ত টিম নেপাল থেকে দেশে আসার পর তাদের সঙ্গে কথা বলে কলকাতায় যাব।

সোমবার (৩ জুন) সব ধরনের জটিলতা কাটিয়ে ভিসা পান ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এদিন বিকেল সাড়ে ৪টায় ভিসা হাতে পান তিনি।

কলকাতায় আনারের দেহাংশ সন্দেহে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে, এর ডিএনএ পরীক্ষার জন্য ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে। এতদিন ভিসা জটিলতায় তার যেতে দেরি হচ্ছিল।

কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেন ভবনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তার সেপটিক ট্যাংক থেকে গত ২৮ মে কিছু মাংসপিণ্ড উদ্ধার করার কথা জানায় পুলিশ। এগুলো এমপি আনারের শরীরের অংশ কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। তাই ডরিন কলকাতায় যাচ্ছেন।

এই বিভাগের সব খবর

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী নেতার বিরুদ্ধে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে প্রতিদিন উৎপাদিত বিদ্যুৎ যুক্ত...

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠতে হবে বলে মন্তব্য করেছেন...

সর্বশেষ

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে...

নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে শিক্ষার্থীদের : মেয়র

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং...

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম...

ইউনিসেফের নতুন দায়িত্বে স্মৃতি মান্ধানা টেন্ডুলকারের শুভেচ্ছা

ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানাকে ইউনিসেফ ইন্ডিয়া...

এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের...