শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবে মোবাইল সাংবাদিকতা রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে দ্বিতীয় পর্বের ৩ দিনব্যাপী সাংবাদিকতা রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গতকাল সোমবার কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় কর্মশালায় এতে বক্তব্য রাখেন চৌধুরী ফরিদ, রিসোর্স পার্সন ড. কাবিল খান এবং রিসোর্স পার্সন ও পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

বক্তারা বলেন, বর্তমানে সংবাদ তৈরি ও বিতরণে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। মিডিয়া ইন্ডাস্ট্রিকে নিজেদের প্রয়োজনেই মোবাইল সাংবাদিকতার দিকে ঝুকতে হচ্ছে। গণমাধ্যমে টিকে থাকতে হলে সাংবাদিকদেরও মোবাইলের সাহায্যে সংবাদের পাশাপাশি ছবি, ভিডিও ফুটেজ পাঠানো লাগছে। মোবাইল ফোন ব্যবহার করে দর্শকদের চাহিদা অনুযায়ী প্রতিবেদন তৈরির জন্য জ্ঞান ও দক্ষতার সমন্বয় থাকা প্রয়োজন। এক্ষেত্রে মোবাইল ব্যবহারের বিভিন্ন প্রযুক্তির পাশাপাশি সংবাদ সংশ্লিষ্ট নিত্যনতুন ব্যবহৃত অ্যাপস, যন্ত্রাংশ সম্পর্কে আপডেট থাকতে হবে। কর্মশালায় প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...