রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‘আমার চোখে বঙ্গবন্ধু’ ভিডিওচিত্রে সেরা হাটহাজারী

হাটহাজারী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় (এ কে সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়)। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (মাধ্যমিক ও সমপর্যায়) প্রথম স্থান অধিকার করায় গতকাল রোববার বঙ্গভবনে তাদের পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। তিনি বলেন, গত বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। গতকাল প্রধানমন্ত্রী গণভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন। এরপর প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ফটোসেশন করেন।

ইউএনও জানান, ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় গত বছরের ২২ জুলাই উপজেলা পর্যায়ে, ওই বছরের ১৪ আগস্ট জেলা পর্যায়ে, ২০ আগস্ট বিভাগীয় পর্যায়ে এবং চলতি বছরের ২৭ মে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। গণভবনে পুরস্কার গ্রহণের সময় ইউএনওর পাশাপাশি বিজয় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দীন উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা হলো ৬ষ্ঠ শ্রেণীর মিত্তিকা ফায়েজ ও আন্না বড়ুয়া, ৭ম শ্রেণীর নুর হাবিবা, ৮ম শ্রেণীর প্রিয়ম রায়, ৯ম শ্রেণীর জান্নাতুল কাওসার তাসপি, আলভী আফরোজ ও উদভা মাহাদী লামিসা, ১০ম শ্রেণীর আসিফা তাবাসসুম সালমা, মীর মুনতাহা ইসলাম, ফারহীন ফাম্মী বিনতে ফরিদ, উম্মে তাসনুভা হোসাইন সোহানা প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ একটি অনন্য স্বপ্নের বাস্তবায়ন। এ ভিডিওচিত্র তৈরিতে আমি পরিকল্পনা দিলেও অন্য শিক্ষকরা অনেক পরিশ্রম করেছেন। শিক্ষার্থীরা দলীয়ভাবে উপস্থাপন করেছে। এ বিজয় এ বিদ্যালয়ের নয়; এ বিজয় সমগ্র হাটহাজারীর, সমগ্র চট্টগ্রামের।

দলনেতা উম্মে তাসনুভা হোসাইন সোহানা বলে, পুরস্কার পেয়ে আমরা অনেক খুশি। এটা আমাদের জন্য বড় অর্জন। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পেরেছি; আমাদের বিদ্যালয় এবং হাটহাজারী তথা চট্টগ্রামকে হাইলাইট করতে পেরেছি।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...