শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ইভ্যালির রাসেল-শামীমার এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের এক গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ১ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।
রবিবার (২ জুন) দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন চট্টগ্রাম যুগ্ম মহানগর জজ আদালত ৭ম আদালতের বিচারক মোঃ মহিউদ্দীন।
বিষয়টি নিশ্চিত করে ৭ম যুগ্ম মহানগর জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর এম এস হোসেন সাহেদ জানান, ইভ্যালি বিরুদ্ধে চট্টগ্রামের এইটি প্রথম রায়। এইটি এনআই এ্যাক্ট অর্থাৎ চেক প্রতারণা মামলা ছিল।
সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় আদালত সন্তুষ্ট হয়ে ইভ্যালির রাসেল এবং তার স্ত্রী শামীম নারসিনের বিরুদ্ধে ১ বছরের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
বাদীর আইনজীবী এডভোকেট শাহরিয়ার তানিম বলেন, আমার মক্কেল জসিম উদ্দিন ইভ্যালি অনলাইন থেকে একটি মোটরসাইকেল অর্ডার করে। অর্ডারকৃত পণ্যটি ডেলিভারি দিতে না পারায় ইভ্যালির চেয়ারম্যান রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের স্বাক্ষর করা একটি চেক দেওয়া হয়।
পরবর্তীতে চেকটি ডিস অনার হয়ে ফেরত আসে। এ ব্যাপারে আমার মক্কেল আইনের আশ্রয় গ্রহণ করলে ইভ্যালি কর্তৃপক্ষ কোন জবাব দেয়নি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের এক বছর করে কারাদণ্ড, চেকের সমপরিমাণ টাকা অর্থদণ্ড দেয় আদালত।

এই বিভাগের সব খবর

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর্শী মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

সর্বশেষ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...