বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা সম্পন্ন 

হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে  বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার (১ জুন) অনুষ্ঠিত হয়। মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মির্জাপুর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হাড়িয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স হয়।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হাড়িয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। এই খেলায় মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার্স হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গতকাল শনিবার (১ জুন) অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ- সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, মির্জাপুর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন ও মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মুহাম্মদ জহিরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সুজন তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন খেলাধুলা শরীর মন ঠিক রাখে। তাছাড়া নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা বোধ শিক্ষা দেয়। প্রধান মন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ করতে লেখা পড়ার সাথে সাথে খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় সৃষ্টি জন্য সরকার এই টুর্নামেন্টের আয়োজন করেন। ইউনিয়ন পর্যায় থেকে বিজয়ী দল ক্লাস্টার পর্যায়ে খেলবে। এরপর  উপজেলা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে, পরে বিভাগীয় পর্যায়ে সর্বশেষ ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে চুরান্ত খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষনা করা হবে বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...