বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জট এড়াতে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডিপোতে সরানোর অনুমোদন

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে সৃষ্ট জট কমাতে সব ধরনের আমদানি পণ্যবাহী কনটেইনার ১৯টি বেসরকারি ডিপোতে সরিয়ে নেওয়ার অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার দুপুরে এ সংক্রান্তে দাপ্তরিক আদেশ জারি করেছে এনবিআর এমনটি বলেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
তিনি জানান, ডিপোতে কনটেইনার সরানোর অনুমোদন দেওয়ায় এখন আপাতত বন্দরে কনটেইনারের জট হবে না। বিধিনিষেধে যেসব কারখানা খোলা আছে, তারা পণ্য খালাস নিতে শুরু করছেন। জানা গেছে, চট্টগ্রাম বন্দরে ৪৯ হাজার কনটেইনার রাখার ব্যবস্থা আছে। রোববার পর্যন্ত ৪২ হাজার কনটেইনার বন্দরে পড়ে ছিল। স্বাভাবিক সময়ে দিনে সাড়ে তিন হাজার কনটেইনার খালাস হলেও ঈদের পরদিন থেকে রোববার সকাল পর্যন্ত ৩ দিনে মাত্র আমদানি পণ্যবোঝাই ৩৯টি কনটেইনার খালাস নিয়েছেন আমদানিকারকেরা। যদি আমদানিকারকেরা খালাস না নিলেও তা ডিপোতে স্থানান্তর করা যাবে। ফলে বন্দরে জট কমবে।
রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মেহরাজ-উল-আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, বন্দরে কনটেইনারের জট নিরসনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সুপারিশে বন্দর দিয়ে আমদানি হওয়া সব ধরণের পণ্য চালান বেসরকারি ডিপোতে সংরক্ষণ, আনস্টাফিং ও ডিপো থেকে খালাসের অনুমোদন দেওয়া হয়েছে। আদেশে বন্দর থেকে ডিপোতে নেওয়ার সময় স্ক্যানিং এবং বাণিজ্যিক পণ্য ডিপো থেকে খালাসের সময় শতভাগ কায়িক পরীক্ষা করার শর্ত দেওয়া হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এ সময় কারখানা বন্ধ থাকায় বন্দর থেকে পণ্যের খালাস অস্বাভাবিকভাবে কমে যায়। তাতে বন্দরে কনটেইনার পণ্যের স্তুপ জমছিল। এ পরিস্থিতিতে গত শনিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বেসরকারি ডিপোতে কনটেইনার সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণে এনবিআরের হস্তক্ষেপ চেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেয়। বন্দরের ওই চিঠির পর নৌপরিবহন মন্ত্রণালয়ের সুপারিশে রোববার এ সংক্রান্ত আদেশ জারি করল এনবিআর।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...