সোমবার, ২২ জুন ২০২৬

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের নতুন বছরের বাজেট ঘোষণা

হাটহাজারী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ ইংরেজী অর্থ বছরের =২,০১,১১,৬০০/- টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

গত  সোমবার ( ২৭ মে) ইউ’পি মিলনায়তনে বাজেট ঘোষনা করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোহাম্মদ আকতার হোসেন খান। উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার এ.বি.এম. মশিউজ্জামান। বিশেষ ছিলেন পশ্চিম মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমান গণি এবং ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা বৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগন উল্লেখযোগ্য। উক্ত বাজেটে ইউপি’র নিজস্ব রাজস্ব আয় =৪১,১০,৮০০/- টাকা এবং নিজস্ব রাজস্ব ব্যয় =৩৮,০৩,৬০০/- টাকা ও নিজস্ব রাজস্ব উদ্ধৃত্ত =৩,০৭,২০০/- টাকা এবং উন্নয়ন আয় =১,৬০,০০,৮০০/- টাকা ও উন্নয়ন ব্যয় =১,৬০,০০,৮০০/- টাকা ধরে সর্বমোট =২,০১,১১,৬০০/- টাকা আয় এবং সর্বমোট =১,৯৮,০৪,৪০০/- টাকা ব্যয় দেখিয়ে রাজস্ব উদ্ধৃত্ত =৩,০৭,২০০/- রেখে বাজেট ঘোষনা করা হয়।

ঘোষিত বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে গ্রাম হবে শহর এ নীতি অনুসরণ করে গ্রাম উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাজেটে শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন,বর্জ্য ব্যবস্থপনা এবং ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট উন্নয়নের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। উক্ত বাজেটের উপর আলোচনায় অংশগ্রহন করেন পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন, ডেজী আকতার, মোহাম্মদ এয়াকুব, মুহাম্মদ মুছা এবং, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ ভট্টাচার্য্য ও এনজিও প্রতিনিধি।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...