শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে যা বললেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও অবধি ভক্তদের মাঝে অভিনেত্রীর দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। তার লাস্যময়ী রুপে যেন বুঁদ হয়ে আছেন সবাই। ব্যক্তিজীবনে প্রথম সংসার ভাঙার পর ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন তিনি।
সোমবার (২৭ মে) ছিল পূর্ণিমার বিবাহবার্ষিকী। বিশেষ এ দিনে ফেসবুক পোস্টে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এই দুই বছর আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আমার অসাধারণ স্বামী, তোমাকে ভালোবাসি আমি। দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’
এর আগে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে পূর্ণিমা জানিয়েছিলেন, কাজের সূত্রে পরিচয় হয়েছিল আমাদের। এরপর ভালা বোঝাপড়া থেকে একপর্যায়ে বন্ধুত্ব হয় দুজনের। পরবর্তীতে বিষয়টি পরিবারকে জানানোর পর দুই পরিবার থেকে বলা হয়, তাহলে বিয়েটা করে ফেলাই ভালো।
জানা গেছে, পূর্ণিমার স্বামী আশফাকুর একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তবে এটি তার প্রথম বিয়ে হলেও পূর্ণিমার দ্বিতীয় বিয়ে।


এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। কিন্তু তাদের সেই সংসার ভেংঙ যায়। তবে দ্বিতীয় সংসারে মেয়ে ও স্বামীকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায়।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’-এর মাধ্যমে ঢালিউডে পা রাখেন পূর্ণিমা। পরে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ সিনেমায় বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন তিনি।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...