বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বেনজেমার হ্যাট্রিকে চেলসির মাঠে জিতলো রিয়াল,বায়ার্নকে হারালো ভিলারিয়াল

- Advertisement -
Single page 1st Paragraph

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ষ্টামফোর্ড ব্রীজে মুখোমুখি হওয়া চেলসি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ ! রিপোর্ট পড়ে কজনইবা ভেবেছিলো,সত্যিই মধ্যরাতে এক বেনজেমার কাছেই উড়ে যাবে চেলসি?এই মৌসুম জুড়েই অবিশ্বাস্য ফর্মে আছেন করিম বেনজেমা।লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন,চ্যাম্পিয়ন্স লীগের গত ম্যাচেও হ্যাট্রিক করেছিলেন তিনি।তাই চেলসির রক্ষন ভাগ বেনজেমার বিষয়ে বেশ সতর্ক হয়েই মাঠে নেমেছিলো।কিন্তু কোনভাবেই বেনজেমাকে আটকাতে পারেনি
চেলসি।প্রথমার্ধের ২১ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা।তিন মিনিট পরেই আবার বেনজেমার গোল রিয়ালকে ২-০ তে এগিয়ে দেয়।৪০ মিনিটের সময় হাভার্টজের গোলে ব্যবধান কমিয়ে ২-১ স্কোর নিয়ে বিরতিতে যায় দুই দল।বিরতির পর পরই ৪৬ মিনিটে আবার গোল করে নিজের হ্যাট্রিক পূরণের সাথে ম্যাচ থেকেও ছিটকে দেন চেলসিকে।যদিও পুরো ম্যাচে চেলসির প্রাধান্যছিলো। কিন্তু রিয়ালের ডিফেন্স ও গোলরক্ষক কোর্তোয়ার দৃঢ়তায় ৩-১ ব্যবধানে প্রতিপক্ষেরমাঠে জিতে সেমিফাইনালে এক পা দিয়েই ফেললো তাঁরা আর চ্যাম্পিয়নদের বিদায়ও প্রায় নিশ্চিত করে দিলো।একই সাথে মুখোমুখি হওয়া ছয় লড়াইয়ে প্রথম জয়ের স্বাদও পেলো।রাতের অন্য ম্যাচে ভিলারিয়ালের মাঠে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলেও শেষ  পর্যন্ত ০-১ গোলের পরাজয় নিয়েই ফিরতে হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে।
খেলার ৮ মিনিটে হলুদ সাবমেরিনদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন এন্ড্রু গ্রোয়েনেভেন্ড।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত...

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়া দেশকে কিভাবে নতুন করে বিনির্মাণ করা যায় এবং তাতে দলের নেতাকর্মীদের ভূমিকা কেমন হবে তার নির্দেশনা দিয়েছেন...

সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: চট্টগ্রামে প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ বলে কোনো বিভাজন স্বীকার করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান-ধর্ম যার যার...

সর্বশেষ

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়া দেশকে কিভাবে...

সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: চট্টগ্রামে প্রধানমন্ত্রী

বাংলাদেশে ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ বলে কোনো বিভাজন স্বীকার করা...

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...