শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

লায়ন্স আই হাসপাতালের নতুন পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিভাগের সদ্য প্রাক্তন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিনের লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম এ মালেক, ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, একাডেমিক ডিরেক্টর অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, হাসপাতালের উপ–পরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা ও সহকারী পরিচালক মোছা. ইনসাফি হান্না। এই সময় হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, প্যারামেডিঙ ও কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডা. মো. মহিউদ্দিন দীর্ঘ ৩০ বছর সরকারি কর্মময় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে আগত রোগীদের চিকিৎসা সেবায় যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আগামী ১ জুন লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের নতুন পরিচালক হিসেবে যোগদান করবেন। সম্প্রতি তিনি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর বর্তমানে পিআরএলে আছেন। দীর্ঘ ৩০ বছর সরকারি চাকরি জীবনে তিনি বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক, সেন্ট্রাল মেডিকেল সাব ডিপোর উপ–পরিচালক এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছিলেন।

এই বিভাগের সব খবর

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১ ব্যাটালিয়নের আওতাধীন হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন ও নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

সর্বশেষ

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...