শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চুয়েটে জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)- এর উদ্যোগে ”অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং GRIEVANCE REDRESS SYSTEM (GRS) সফটওয়্যার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ ২৩শে মে (বৃহস্পতিবার) ২০২৪ খ্রি. সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের  ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ ও ইউজিসি এর সচিব ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনআইএস এপিএ সেল এর ডেপুটি রেজিস্ট্রার জনাব এস. এম. মোখতারুল মোস্তাফা (টিপু)। উক্ত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইউজিসি এর উপ-পরিচালক ও ফোকাল পয়েন্ট (অভিযোগ প্রতিকার ব্যবস্থা) জনাব মৌলি আজাদ এবং ইউজিসি এর সহকারী সচিব (লিগ্যাল) ও বিকল্প ফোকাল পয়েন্ট (অভিযোগ প্রতিকার ব্যবস্থা) জনাব মোহাম্মদ শোয়াইব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন,”স্বচ্ছতা ও জবাবদিহিতা যেকোন অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে যেতে হলে আমাদেরকে তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর তত্ত্বাবধানে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তির নানা দিক সম্পর্কে জেনে আমাদেরকে সেভাবে করণীয় নির্ধারণ করতে হবে, বিশেষ করে অভিযোগ প্রতিকার সম্পর্কে জানতে হবে। এমন GRS সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা অত্যন্ত বেগবান হবে বলে আমরা মনে করি।”

এই বিভাগের সব খবর

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১ ব্যাটালিয়নের আওতাধীন হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন ও নবাগত ক্যাডেট নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম রিসেপশন, পিডিজি অনার ডে, পাস্ট প্রেসিডেন্ট অনার ডে এবং নিউ মেম্বার ইন্ডাকশন বুধবার (৩০ সেপ্টেম্বর)...

সর্বশেষ

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...