সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে জয়ী যারা

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে চেয়ারম্যন পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরী,ভাইস চেয়ারম্যন পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যন পদে ফুটবল প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নুপুর বিজয় লাভ করেছেন। মঙ্গলবার রাতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বেসরকারী ভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে নাজিমুদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বখতিয়ার সাঈদ (ইরান) আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৭৬৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৮৩ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন পেয়েছেন ২৯ হাজার ৮৬৭ ভোট। এছাড়া তালা প্রতীকে সৈয়দ জাহেদ উল্লাহ কৌরাইশী পেয়েছেন ২০ হাজার ৩৭৯ ভোট এবং মোঃ নাজিম উদ্দিন সিদ্দিকী চশমা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমীন আক্তার নুপুর পেয়েছেন ৫৪ হাজার ৮৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা পেয়েছেন ৪১ হাজার ৭৫ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ৪লক্ষ ৬৪হাজার ৬শত ৭ জন। মোট ২২ শতাংশ ভোট কাস্ট হয়। জয়ী হয়ে নাজিমুদ্দিন মুহুরী এলাকাবাসী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন জনগণের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। যদি বেঁচে থাকি, পাঁচটি বছর মানুষের ভালোবাসা নিয়ে ফটিকছড়ি উপজেলাকে স্মার্ট উপজেলা গঠন করতে চাই। উল্লেখ্য ২০১৯ সালের উপজেলা নির্বাচনে নাজিম উদ্দীন মুহুরীর নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন। বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে আবু তৈয়ব জয়লাভ করেন।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...