মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হাটহাজারীতে ইউনুচ গণি, আশরাফ ও শিল্পী নির্বাচিত

হাটহাজারী প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণী চৌধুরী (আনারস) প্রতীকে ৩৬ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোঁড়া) পেয়েছেন ৩৩ হাজার ৮৫ ভোট। বিজয়ী ও বিজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৯ শ ৯২ ভোট।

চেয়ারম্যান পদের অন্য প্রার্থী উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএস রাশেদুল আলম (মোটরসাইকেল) পেয়েছেন ২৬ হাজার ৪৮৮ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আশরাফ উদ্দিন জীবন (টিউবওয়েল) পেয়েছেন ৩৮ হাজার ৮শ ৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ভ প্রতীকের প্রার্থী এমএ খালেদ চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ১শ ২৩ ভোট।

এছাড়া অশোক নাথ (তালা) পেয়েছেন ২১ হাজার ৮শ ২৯ ভোট, নুরুল আবছার (চশমা) পেয়েছেন ০৮ হাজার ৪৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি)।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের প্রার্থী শারমিন আক্তার পেয়েছেন ১৬ হাজার ৪শ ৩৫ ভোট।

এছাড়া কলস প্রতীকে ১২ হাজার ৮ শ ৭৫ ভোট পেয়েছেন মুক্তার বেগম মুক্তা। ফুটবল প্রতীকের প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম পেয়েছেন ১১ হাজার ৫৩ ভোট।

বুধবার (২১ মে) ভোট গণনা শেষে রাত সাড়ে দশটায় উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সহকারী রিটার্নিং ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, সরকারের নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ নির্বাচন অবাদ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য ১৪ টি ইউনিয়নে ১৪ জন ও ১ টি পৌরসভায় ১ জন এবং অতিরিক্ত দুইজন সহ মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ভিডিপির সদস্যগণ দায়িত্ব পালন করেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...