রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয়ে তাহসান ও মিথিলা

বিনোদন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন তাহসান খান। প্রত্যাবর্তন হচ্ছে আরিফুর রহমানের ‘বাজি’ ওয়েব সিরিজ দিয়ে। আর এর মাধ্যমেই প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এর আগে গোলাম সোহরাব দোদুলের ‘ছক’ সিনেমা দিয়ে ওটিটিতে কাজ শুরু করেন এই অভিনেতা।
‘বাজি’ ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাহসানকে। এতে তার বিপরীতে থাকছেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরছে এই জুটি।
এ প্রসঙ্গে তাহসান খান বলেন, অভিনয় নিয়ে পড়াশোনা করতে কয়েক বছর বিরতি নিয়েছিলাম। ইচ্ছা ছিল ওটিটিতে কাজ করার। প্রায় আড়াই বছর পর আবার অভিনয় করেছি একটি ওয়েব সিরিজে। প্রথমবার কোনো ওয়েব সিরিজে অভিনয় করলাম।
নির্মাতা আরিফুর রহমান বলেন, ক্রিকেট নিয়েই ‘বাজি’ ওয়েব সিরিজের গল্প। এই প্রথম বাংলা কোনো ওয়েব কনটেন্টে উঠে আসবে ক্রিকেটের গল্প। সবাই অনেক পরিশ্রম করেছেন সিরিজটির জন্য। শুটিং শুরুর আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্বও সেরেছেন তাহসান-মিথিলা। পর্দায় সেই পরিশ্রমের ছাপ দেখতে পারবেন দর্শক। সব ঠিক থাকলে সাত পর্বের এই ওয়েব সিরিজটি আসন্ন ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...