সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ভোট দিলেন সাংসদ,জেলা পরিষদের চেয়ারম্যানসহ প্রার্থীরা

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ (৮ মে) সকাল আটটায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল ৮ থেকে ১১ পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। অনেকটা নিরুত্তাপ ভোটগ্রহণ চলছে।

ফটিকছড়ি ডিগ্রী কলেজ,রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়,কিপায়াতনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থাতি তেমন দেখা যায়নি। অনেক কেন্দ্র ফাঁকা লক্ষ্য করা গেছে। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি তেমন পরিলক্ষিত হয়নি। কোথাও কোথাও ১ ঘণ্টায়ও বাক্সে কোনো ভোট পড়েনি। যদিও নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এদিকে খাদিজাতুল আনোয়ার সনি এমপি নিজ কেন্দ্র নানুপুর গাউছিয়া মাদ্রাসায় পরিবার নিয়ে ভোট দেন। ভোটে প্রদান শেষে তিনি বলেন,প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জেলা পরিষদ চেয়ারম্যানে এটি এম পেয়ারুল ইসলাম কিপায়াতনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি বলেন,শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ শান্তি বজায় রাখতে সকলকে সহযোগীতা করতে হবে। চেয়ারম্যন পদে দুজনই দলের প্রার্থী। যে জিতবে যে হারবে দুজনকেই অগ্রিম অভিনন্দন লেলাং গোপালঘাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দীন মুহুরী ও ধর্মপুর নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন চেয়ারম্যন প্রার্থী বখতেয়ার সাঈদ ইরান। দুজনই জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, ফটিকছড়ি উপজেলা মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৬৪হাজার ৬শত ৭ জন। পুরুষ ভোটার সংখ্যা ২লক্ষ ৪৫হাজার ৯শত ৩৮ জন।মহিলা ভোটার সংখ্যা ২লক্ষ ১৮হাজার ৬শত ৬৭ জন। হিজরা সংখ্যা ২ জন। মোট ভোট কেন্দ্র ১৪২টি। প্রত্যেক কেন্দ্রকে অতি গুরত্বপূর্ণ হিসেবে নেওয়া হয়েছে। বোথ ১হাজার ২টি।প্রিসাইডিং কর্মকর্তা১ শত ৪২ জন।সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ১ হাজার ২ জন। পুলিং কর্মকর্তা ২ হাজার ৪ জন । র্যাব ১পাল্টুন,বিজিবি ৬পাল্টুন, পুলিশ ১ হাজার,আনসার ২ হাজার,নির্বাহী ম্যাজিস্ট্রেট-২৬ জন, বিজিবি স্টাইকিং ফোর্সেস, পুলিশ স্টাইকিং ফোর্সেস মাঠে কাজ করছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এর জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। নির্বাচনে লড়ছেন ৮ জন প্রার্থী।

চেয়ারম্যান পদে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী (মোটরসাইকেল) প্রতিক এবং উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্র নেতা মুহাস্মদ বখতেয়ার সাঈদ ইরান (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা (প্রজাপতি) ও আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার নুপুর (ফুটবল) নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন (বই) , ফটিকছড়ি পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন (টিউবওয়েল), সৈয়দ জাহেদুল্লাহ কৌরাইশী (তালা) ও নাজিমুদ্দিন সিদ্দিকী (চশমা) প্রতীক নিয়ে লড়ছেন। এখন অপেক্ষারপালা বিজয়ের মালা কারা পড়তে যাচ্ছেন?

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...