শনিবার, ৩ অক্টোবর ২০২৬

প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ কর্মকর্তা রিমান্ডে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বিদেশ ফেরত এক প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই আমিনুল ইসলাম ও সোর্স শহিদুল আলম জাহেদের বিরুদ্ধে একদিনের পুলিশ রিমান্ড মন্জুর করছে আদালত।

সোমবার (২০ মে) পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে, দীর্ঘ শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করে ৬স্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি আবদুল রশিদ বলেন, স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের পক্ষের থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন হলে আদালত দীর্ঘ শুনানি শেষে আদালতে ১ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আমিনুল ইসলাম নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তার সহযোগী শহীদুল ইসলাম জাহেদ নগরের বাকলিয়া থানার রাহাত্তার পুলের কেবি আমান আলী সড়কের বাসিন্দা।

জানা যায়, ঐ সৌদি প্রবাসীর নাম আবদুল খালেক। তার বাড়ি চট্টগ্রাম লোহাগাড়া এলাকায়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে নগরীর টাইগারপাস এলাকায় পৌঁছলে তাকে বহনকারী গাড়ির গতি রোধ করে প্রবাসীর আবদুল খালেকের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নেন অভিযুক্ত এসআই আমিনুল ইসলাম ও তার দুই সহযোগী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসআই আমিনুল ইসলাম ও তার এক সহযোগী শহীদুলকে গ্রেফতার করা গেলেও পালিয়ে যায় আরেক সহযোগী। এই ঘটনায় প্রবাসী আবদুল খালেক বাদী হয়ে নগরের খুলশী থানায় মামলা করলে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয় পুলিশের পক্ষে থেকে।

এই বিভাগের সব খবর

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার জামায়াত নেতা মেজর...

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন,...

বিতর্ক চর্চা তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উৎসাহিত করবে

নগরীতে শুরু হয়েছে রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ। গতকাল শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রবি আজিয়াটা পিএলসির...

সর্বশেষ

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র...

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া...

বিতর্ক চর্চা তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উৎসাহিত করবে

নগরীতে শুরু হয়েছে রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ। গতকাল শুক্রবার...

কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

সিউলে মন্ত্রী পর্যায়ের পৃথক বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...