সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে বজ্রপাতে চারণভূমিতে কৃষকের দুটি গাভীর মৃত্যু

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে এক কৃষকের দুটি উন্নতজাতের গাভীর মৃত্যু হয়েছে। ১৯ মে (রবিবার) বেলা ১২ টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে চরার সময় বজ্রপাতের আঘাতে এই গাভী দুটির মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই গরু দুটির মালিক স্থানীয় কৃষক মো. শামসুল আলম। তিনি বলেন, সকালে আমার বসতঘরের অদূরে চারণভূমিতে গরু দুটিকে খুঁটির সাথে লম্বা দড়ি দিয়ে বেঁধে আসি। বজ্র-বৃষ্টির আভাস পেলে গরুগুলো আনতে বের হই। এই  সময় হঠাৎ বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে যায়। পরে স্কুলের শিক্ষক ফোন করে জানান বজ্রাঘাতে গরু দুটি মারা গেছে। এই বিষয়ে রাউজান উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু বলেন, বজ্রপাতে কৃষকের দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি। একটি শাহীওয়াল অপরটি সংকর জাতের গাভী। গাভী দুটির আনুমানিক মূল্য আড়াই লাখের উপরে হবে।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...