শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

চান্দগাঁওয়ে ৮ লাখ পিস নকল ব্র্যান্ড রোল জব্দ, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ৮ লাখ পিস নকল শুল্ক-করের স্টিকার (সিগারেটের ব্যান্ড রোল) জব্দ করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনার সাথে জড়িত পাঁচজনে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা এসব ব্র্যান্ড রোলের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন।
তিনি জানান, চান্দগাঁও থানাধিন খাজারোড পাক্কা দোকান এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে নকল ব্র্যান্ডরোল তৈরির কাজ করে আসছিল একটি চক্র। এসব রোল গাজীপুরের টাকশালে ছাপানোর কথা থাকলেও চট্টগ্রামের এই ঘরের মধ্যে মানুষের চোখ ফাঁকি দিয়ে ছাপাখানার মেশিনে ছাপিয়ে আসছিলো এসব রোল।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে সেই বাড়িতে অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। পরে সেখান থেকে আনুমানিক আট লাখ পিস নকল ব্র্যান্ড রোল জব্দ করে পুলিশ। আটক এসব রোল গেলো তিনদিনের তৈরি করা।’
তিনি আরও জানান, আটকরা জানিয়েছেন গত এক বছর ধরে এই কাজ করে আসছিলেন তারা। কেউ কেউ আগে থেকেই ছাপাখানার কাজ জানতেন। বেশি টাকা পাওয়ার লোভে এখানে কাজ করতেন বলে জানান তারা। এসব ছাপানো যে বেআইনি তারা তা জানতেন না।
তাছাড়া কে এই প্রতিষ্ঠানের মালিক সে বিষয়ে স্পষ্ট ধারনা ছিল না তাদের। তবে মাঝে মাঝেই দুয়েকজন লোক মাল নিতে আসলে তাদের কাছে এসব রোল তুলে দিতেন। এই ছাপাখানার পেছনে জড়িত অনেকের নাম হাতে এসেছে গোয়েন্দা পুলিশের হাতে। তবে তদন্তের স্বার্থে এখনই তা বলতে চান না বলেও জানান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...