রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

টেকনাফে এসডিআই’র উদ্যোগে RHL প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

 বাদল রায় স্বাধীন সন্দ্বীপ-চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 টেকনাফে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ SDI এর উদ্যোগে Resilient Homestead And Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh -RHL প্রকল্পের এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এসডিআই কর্তৃক বাস্তবায়নাধীন উক্ত প্রকল্পে আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান হিসাবে সহযোগিতা করছেন গ্রীন ক্লাইমেট ফান্ড ও পিকেএসএফ।

১৫ মে বুধবার টেকনাফ উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি। সভায় সভাপতিত্ব করেন এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জ্বনাব সামছুল হক। এ সময় এসডিআই কেন্দ্রীয় অফিসের পরিচালক অপারেশন মোঃ কামরুজ্জামান, সহকারী পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ফেরদৌস হোসেন,RHL প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আনোয়ার হোসেন, কমিউনিটি মোবিলাইজেশন অফিসার কৃষি আমিনুল ইসলাম সহ প্রকল্পের বিভিন্ন স্টেকহোল্ডার,সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক, স্কুল শিক্ষক, সিপিপি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, সামাজিক লিডার সহ আরো অনেকে।

মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীরা বলেন প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্মসূচী,টেকনাফ উপজেলার জন্য উপযুক্ত বসতবাড়ি, বাগান, লবন সহিষ্ণু ফসল চাষ, উপকূলীয় সবুজ বেস্টনী,সুপেয় পানির ব্যবস্থা, ডিআরআর কার্যক্রম, প্রভৃতি কর্মসূচী অগ্রাধীকার ভিত্তিতে গ্রহন করা দরকার। বিশেষ অতিথি ওসি টেকনাফ, উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব দেন। উপজেলায় বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত বিশেষ করে মাদক সেবী ও মাদক সরবরাহকারীদেরকে নেশামুক্ত করার জন্য এক সাথে কাজ করার জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য তিনি আহব্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে দৃশ্যমান প্রকল্প বাস্তবায়ন ও টেকনোলজি বেইজড প্রকল্প গ্রহনের উপর গুরুত্ব দেন।

বনায়নের ক্ষেত্রে তিনি টেকনিক্যাল পার্সনদের পরামর্শ গ্রহন করে গাছের প্রজাতি সিলেকশনের আহব্বান জানান। এবং টেকনাফের যারা অলস মানুষ তাদেরকে কর্মক্ষম করার উদ্যোগ গ্রহনের ও আহব্বান জানান।সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সভার সভাপতি এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক বলেন মাদক সেবী ও মাদক সরবরাহকারীদের কোন সেবা দেয়া হবেনা যতক্ষন না তারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এসডিআই’র প্রকল্পই দৃশ্যমান ও ট্রান্সপারেন্ট এবং দরিদ্র, পরিবেশ ও নারী বান্ধব।সভায় আগত প্রধান অতিথি সহ সকলের মতামতকে তিনি রিকগনাইজ করেন এবং পর্যাযক্রমে সুপারিশকৃত বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়ার জোর প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস প্রদান করেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...