মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ট্রেড সামিট ২০২৪

‘বাংলাদেশের লৌহ ও ইস্পাত শিল্পে বিশ্ববাজার সৃষ্টি হচ্ছে’

স্লোগান ডেস্ক
ঢাকার প্যান প্যসিফিক সোনারগাঁয় শুরু হয়েছে আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশ। গতকাল মঙ্গলবার দুদিন ব্যাপী এ সামিট শুরু হয়। ট্রেড সামিটে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ খান হুমায়ুন। অতিথি হিসেবে সামিট উদ্বোধন করেন পিএইচপি ফ্যমিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
সামিটে দেশ ও বিদেশে ব্যবহৃত লৌহ ও ইস্পাত, সিমেন্ট এবং পাওয়ার পণ্যের বিশ্বব্যাপী সম্ভাবনা, গুণগতমান, বর্তমান টেকসই প্রযুক্তি, আধুনিক মার্কেটিং পলিসি, ইত্যাদি বিষয়ে বিদেশি ও দেশি বিশেষজ্ঞগণ একাধিক বিশেষ সেশনে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। তাছাড়া এ শিল্পের উপর বিশেষজ্ঞরা বেশ কিছু মূল্যবান পেপার উপস্থাপন করেন। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই সম্মেলন আয়োজনে সহযোগিতা দিচ্ছে বিশ্বখ্যাত সামিট আয়োজক ভারতের বিগমিন্ট। সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশে গত ছয়টি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজক আহমেদ এন্টারপ্রাইজ। দেশে গড়ে উঠা শিল্পসমূহ কিভাবে উন্নতমানের পণ্য উৎপাদন করতে পারে সে বিষয়েও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এতে দেশ ও বিদেশের বিভিন্ন স্টলে পণ্য বিষয়ে বিশদ বর্ণনা দেওয়া হয়।
আমেরিকা, জার্মানি, বেলজিয়াম, ইতালি, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, অস্ট্রিয়া, তাইওয়ান, চীন, জাপান ও বাংলাদেশসহ প্রায় ২৫টি দেশের প্রতিনিধি সামিটে অংশ নেন। দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যমিলি, বিএসআরএম, রহিম স্টিল, আবুল খায়ের গ্রুপ, কেডিএস গ্রুপ, সালাম স্টিল, জেডএসআরএম, সিএসআরএমসহ অনেকগুলো দেশীয় প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করেছে। তাছাড়া বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে কোরিয়ার পসকো, জাপানের সুমিতুমু করপোরেশন, মিটস্যুই, বিশ্ববিখ্যাত জার্মানির হেনকেল, বদো মোলার, ইলেক্ট্রোথাম, ব্যুমার ও চায়নার বিভিন্ন প্রতিষ্ঠান যোগদান করেছে। তবে ভারতীয় প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ খান হুমায়ুন শিল্প মন্ত্রণালয় থেকে এ সামিটের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি এ ধরনের ট্রেড সামিট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত ইসপান রিকটর স্পেনসেন, বিএসআরএস এমডি আমীর আলী হোসেইন, পিএইচপি ফ্যমিলির এমডি ইকবাল হোসেন, পরিচালক আমির হোসেন সোহেল, রহিম গ্রুপের চেয়ারম্যন মো মহসিন, সালাম স্টিলের এমডি মো. রেজাউল করিম, জেডএসআরএম চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সামিটের উদ্বোধক সুফি মুহম্মদ মিজানুর রহমান বলেন, আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে স্টিল। স্টিল ইন্ডাস্ট্রির কোয়ালিটি, ভ্যালু ক্রিয়েশন, বাজার সম্প্রসারণে এ সামিট ইতিবাচক ভূমিকা রাখবে। কেননা আমাদের দেশে জনপ্রতি স্টিল কনজামশান ১০০ কেজি। তিনি কোরআন হাদিসের উদ্বৃতি এবং মণীষীদের বাণী উল্লেখ করে নতুন প্রজন্মকে বাসযোগ্য নিরাপদ সুখী–সমৃদ্ধ পৃথিবী উপহার দেওয়ার আহ্বান জানান। সামিটে বক্তারা বলেন, বাংলাদেশের লৌহ ও ইস্পাত
শিল্পে বিশ্ববাজার সৃষ্টি হচ্ছে। সামিটে স্টিল লং ও ফ্ল্যাট প্রোডাক্ট, সিমেন্ট ও পাওয়ার বিষয়ে বিভিন্ন সেশনে আলোচনা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব এন্ড ক্যারিয়ার ফেয়ার-২০২৬’ চলছে। সকাল থেকে চাকরিপ্রার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও...

অবরুদ্ধ চুয়েট ভিসি বলছেন তিনি ‘অসুস্থ’, চিকিৎসকের দাবি ‘সমস্যা নেই’

বুকে ব্যথা অনুভব করছেন দাবি করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিজ কার্যালয়ে অবরুদ্ধ...

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

সর্বশেষ

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...

অবরুদ্ধ চুয়েট ভিসি বলছেন তিনি ‘অসুস্থ’, চিকিৎসকের দাবি ‘সমস্যা নেই’

বুকে ব্যথা অনুভব করছেন দাবি করে স্বাস্থ্য পরীক্ষার জন্য...

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং...

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে...

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে...