মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে আগুনে ভস্মিভূত ৬ বসতঘর

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে আগুনে পুড়েছে ছাই হয়ে গেছে ৬ বসতঘর। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৩ মে) উপজেলার খিরাম ইউনিয়নের মধ্যম খিরাম গ্রামের ছুফি পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বসতঘরগুলো হলো ওই পাড়ার মাওলানা মো. আজগর, মো. আবু বক্কর, মো. মুন্সি মিয়া, মো. রমজান আলী, মোহাম্মদ আবু তাহের ও মনোয়ারা বেগমের কাচাঁ বসতঘর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই গ্রামের ছুফি পাড়ার এসব বসতঘরে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে গ্রামের এসব বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা অকূস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা এম শাহনেওয়াজ নাজিম বলেন, আমাদের ঘরের পাশে ছয়টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। যে পরিবারগুলো ছোটকাল থেকেই দেখে আসছি অভাবের সঙ্গে যুদ্ধ করে কিছুটা সচ্ছলতা ফেরানোর চেষ্টা করছে। মোহাম্মদ আজম উদ্দিন বলেন, ‘অত্যন্ত গরীব এসব পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছেন। তাদের খাদ্য ও আর্থিক সহায়তা কামনা করছি।’ খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ বলেন, ‘অত্যন্ত দরিদ্র এসব পরিবারের মাঝে খাদ্য ও অন্যান্য সহায়তা দেওয়ার চেষ্টা চলমান আছে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনেরও সহায়তা কামনা করছি।’ ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা (এসও) ডলার ত্রিপুরা বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এসব বসতঘর পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলমান আছে। গ্যাসের চুল্লি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা দৃষ্টি স্কুল অব ডিবেট (বাংলা ও ইংরেজি)-এর ৩৪তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগস্ট...

সর্বশেষ

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ...

‘দি মেসেজে’র মহিলা মাহফিল

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন...

চোরাকারবারিদের ফটিকছড়ির সড়ক ব্যবহার করতে দেওয়া হবে না : এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা...

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...