শনিবার, ৩ অক্টোবর ২০২৬

‘চট্টগ্রামকে বাঁচতে হলে কর্ণফুলীকে বাঁচাতে হবে’

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদী দখল ও দূষণরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি’র উদ্যোগে ঐতিহ্যবাহী বর্ণীল সাম্পান বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ আয়োজনের অংশ হিসেবে চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট সিডিএ মাঠে চলছে তিন দিনের চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলাও।

শুক্রবার (১০ মে) বিকেল সাড়ে ৪ টায় নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ ফোরাম, সামাজিক সংগঠন সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সহযোগিতায় এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাম্পান বাইচ প্রতিযোগিতা।

কর্ণফুলী নদীর উত্তর পাড় ফিরিঙ্গিবাজার ঘাট থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের চরপাথরঘাটা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে এ বাইচ অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

চট্টগ্রামের জনপ্রিয় আবৃত্তি শিল্পী ও উপস্থাপক দিলরুবা খানমের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল সংগঠনের জেলা গভর্ণর লায়ন এমডি এম মহি উদ্দিন চৌধুরী পিএমজেএস, লায়ন কোহিনুর কামাল এমজেএস, ডায়মন্ড সিমেন্ট এর ডেপুটি ডিরেক্টর লায়ন মো. হাকিম আলী, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক চৌধুরী ফরিদ, নদী ও খাল রক্ষা আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আলিউর রহমান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমদসহ প্রমূখ।

অনুষ্ঠানে আগত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ‘কর্ণফুলী নদী রক্ষার দায়িত্ব চট্টগ্রাম বন্দরের। এই কর্ণফুলী নদী দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। অবৈধভাবে কর্ণফুলী নদীর তীর দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বান করেন। কারণ বঙ্গবন্ধু সারা জীবন নদী ও নৌকাকে ভালোবেসেছেন। সুতরাং আমাদের চট্টগ্রামকে বাঁচতে হলে কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘কর্ণফুলী বাঁচানোর কোনো বিকল্প নেই। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশনা আছে। রায় বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করা হবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ছোট-বড় মিলিয়ে তিন হাজারের বেশি সাম্পান চলাচল করে।’

সাম্পান প্রতিযোগিতায় অংশ নেন চট্টগ্রাম ইছানগর-বাংলাবাজার সাম্পান মালিক সমিতি, ইছানগর সদরঘাট সাম্পান মালিক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট সাম্পান চালক সমিতি, চরপাথরঘাটা-ব্রিজঘাট ব্যবসায়ী মালিক সমিতি, পুরাতন ব্রিজঘাট মাছ ব্যবসায়ী সমিতিসহ একাধিক লাল নীল সবুজ দল। প্রতিটি সাম্পানে ছিলেন প্রতিযোগি দলের ৮ সদস্য। বাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কর্ণফুলী নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে শতাধিক সাম্পান ভাসিয়ে কর্ণফুলী রক্ষার দাবিতে অভয়মিত্রঘাট টু বাকলিয়া চরে ১৮তম ‘সাম্পান শোভাযাত্রা’র আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। উদ্বোধক ছিলেন পরিবেশ সংগঠক ও বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করেন চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি। জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে কর্ণফুলী নদীকে দূষণ ও দখল মুক্ত করতে অভয়মিত্র ঘাট থেকে রাঙ্গুনিয়ার বেতাগীঘাট ৫০ কিলোমিটারব্যাপী প্রচার অভিযান চালানো হয়।

এই বিভাগের সব খবর

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার জামায়াত নেতা মেজর...

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন,...

বিতর্ক চর্চা তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উৎসাহিত করবে

নগরীতে শুরু হয়েছে রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ। গতকাল শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রবি আজিয়াটা পিএলসির...

সর্বশেষ

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র...

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া...

বিতর্ক চর্চা তরুণ প্রজন্মকে গঠনমূলক চিন্তায় উৎসাহিত করবে

নগরীতে শুরু হয়েছে রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ। গতকাল শুক্রবার...

কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

সিউলে মন্ত্রী পর্যায়ের পৃথক বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...