বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শেষের রোমাঞ্চে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ রানে জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল জিম্বাবুয়ের। ছিটকে যাওয়া এই ম্যাচের শেষ ওভারের প্রথম ৩ বলে ৭ রান তুলে নিয়ে জমিয়ে ফেলেছিল সফরকারীরা। তবে অলরাউন্ডার সাকিব আল হাসানের অভিজ্ঞতার আর নৈপুণ্যে কাছে শেষ পর্যন্ত পেরে উঠেনি তারা। শেষ পর্যন্ত ৫ রানে হেরেছে জিম্বাবুয়ে।
শুক্রবার (১০ মে) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ তুলে বাংলাদেশ। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এতে ৫ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকলো বাংলাদেশ।
এর আগে, ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়েই ১১ ওভারে ১০০ রান তুলে ফেলেন দুই ওপেনার সৌম্য ও তামিম।
দলীয় ১০১ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকা তানজিদ। জঙ্গির বলে ক্যাম্পবেলের মুঠোবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫২ রান।
তরুণ এই ওপেনার ফেরার পর আরেক ওপেনার সৌম্যও উইকেটে থিতু হতে পারেননি। ফেরার আগে ২ ছক্কা ও তিন চারে ৩৪ বলে ৪১ রানের ইনিংস সাজান সৌম্য।
এবার সমর্থকদের হতাশ করেন হৃদয়। রাজার বলে সুইপ করতে গিয়ে ডিপ-স্কয়ার লেগে বেনেটের তালুবন্দি হন মিডল-অর্ডার এই ব্যাটার।দীর্ঘ ১০ মাস পর টি–টোয়েন্টিতে ফিরে ৩ বলের বেশি টিকতে পারেননি সাকিব। বেনেটের বলে বোল্ড হয়ে মাত্র এক রানেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ওভারের শেষ বলে শান্তকে ফিরিয়েছেন বেনেট।
এরপর একে একে ফেরেন জাকির, রিশাদ, তাসকিন, তানভির, তানজিম এবং ফিজ। এতে নির্ধারিত ২০ ওভারের আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানের পুঁজি পায় বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...