সোমবার, ৯ নভেম্বর ২০২৬

আনারস প্রতীকে ভোট চাইলেন আবু তৈয়ব!

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 সাবেক উপজেলা চেয়ারম্যন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরানের আনারস প্রতীকে ভোট চাইলেন।

৯ মে উপজেলার আজাদী বাজারে আনারসের অফিস উদ্বোধন সভায় বক্তব্য প্রদান কালে আবু তৈয়ব বলেন,রং পরিবর্তন হচ্ছে সামনে আরো রং পরিবর্তন হবে। অতিতের সব ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে আমরা নেতৃবৃন্দ এক হয়েছি। বখতেয়ার সাঈদকে জয়ী করতে মুখে বললে হবেনা সকলকে কষ্ট করতে হবে। এক একজন বখতেয়ার সাঈদ ইরান হয়ে ঘরে ঘরে গিয়ে নেতাকর্মীদের ভোট চাইতে বললেন তিনি।

আগামী ২১ মে ফটিকছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন,ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী ও বখতেয়ার সাঈদ ইরান। নির্বাচনি এলাকায় এতদিন ধরে আলোচ্য বিষয় ছিল আবু তৈয়ব কাকে সমর্থন জানাচ্ছেন। অবশেষে তার অবস্থান জানান দিলে সাধারন ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উল্লেখ্য এক সময়ের তুখোড় ছাত্রনেতা হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব ২০১৯ সালের উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নাজিম উদ্দীন মুহুরীর সাথে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেন। গত জাতীয় সংসদ নির্বাচনেও হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব উপজেলা চেয়ারম্যন থেকে পদত্যাগ করে নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির সাথে প্রতিদ্বন্ধীতা করে পরাজিত হন। নাজিম মুহুরীর অবস্থান ছিল দলের প্রতীক নৌকার পক্ষে। বখতেয়ার সাঈদ ইরানের আবু তৈয়বের সরাসরি কোন প্রতিদ্বন্দ্বি ছিলেন না। তবে তারও অবস্থান ছিল দলের প্রতীক নৌকার পক্ষে। তাই সকল হিসাব নিকাশ শেষে তৈয়ব কার পক্ষ নেন সেটা নিয়ে সৃষ্টি হয় ধ্রুমজাল।

আবু তৈয়ব বলেন,বাহিরে থেকে কাজ করতে চেয়েছিলাম কিন্তু একটি পক্ষ বিভিন্ন সভা থেকে হুমকি দিচ্ছে ভয় ভীতি প্রদর্শন করছেন। তারা মনে করছে আমার হাতে হারু পড়ে বসে থাকব। বখতেয়ার সাঈদ ইরানের জয় ছিনিয়ে আনতে আজদী বাজারের এ সভা থেকে শুরু করলাম। সকরদল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আনারস প্রতিকের জয় নিয়ে ঘরে ফিরব।

এই বিভাগের সব খবর

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। আজ ঢাকায় এ সাক্ষাতে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন । আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি...

সৌদি আরবে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা ও হাজিদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত...

সর্বশেষ

ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ...

সৌদি আরবে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও...

লোহাগাড়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সামশুল ইসলাম (৭০) নামের এক...

পতেঙ্গায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

চট্টগ্রামের পতেঙ্গায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) দুটি প্রতিষ্ঠানের...

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শুকনাছড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক...