মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের সময় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার (৯ মে) সকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, সকাল ১০টা ২৮ মিনিটে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনায় পড়ে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, উড্ডয়নের পরপরই ওই বিমানে আগুন লেগে যায়। পরে সেটি খণ্ড খণ্ড হয়ে বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাশুট দিয়ে নিরাপদে নেমে গেছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে ২ পাইলট আহত হয়েছেন। তাদের নেভি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সদরঘাট নৌ পুলিশের একটি টিম ও ডুবুরিরা কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর YAK 130 প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে।
রাশিয়ার তৈরি YAK 130 কে বলা হয় অ্যাডভান্সড জেট প্রশিক্ষণ বিমান। এর মাধ্যমে চতুর্থ ও পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানের প্রশিক্ষণ নেওয়া যায়। তাছাড়া হালকা জঙ্গি বিমান এবং গোয়েন্দা বিমান হিসেবেও ব্যবহার করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এ ধরনের ডজনখানেক উড়োজাহাজ রয়েছে।
কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনার পর কিছুসময় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। পরে সতর্কতা তুলে নেওয়া হয় বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব এন্ড ক্যারিয়ার ফেয়ার-২০২৬’ চলছে। সকাল থেকে চাকরিপ্রার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও...

অবরুদ্ধ চুয়েট ভিসি বলছেন তিনি ‘অসুস্থ’, চিকিৎসকের দাবি ‘সমস্যা নেই’

বুকে ব্যথা অনুভব করছেন দাবি করে স্বাস্থ্য পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিজ কার্যালয়ে অবরুদ্ধ...

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

সর্বশেষ

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...

অবরুদ্ধ চুয়েট ভিসি বলছেন তিনি ‘অসুস্থ’, চিকিৎসকের দাবি ‘সমস্যা নেই’

বুকে ব্যথা অনুভব করছেন দাবি করে স্বাস্থ্য পরীক্ষার জন্য...

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং...

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে...

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের কয়েকজন...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে...