বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ, সেই সাথে তৈরি করল হোয়াইটওয়াশের সুযোগ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে আজ মঙ্গলবার জিম্বাবুয়ে অবশ্য কঠিন পরীক্ষা নিয়েছে বাংলাদেশের। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে বাংলাদেশ জিতেছে ৯ রানের ব্যবধানে।

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুতগতির শুরু পাচ্ছিল জিম্বাবুয়ে, তবে জয়লর্ড গাম্বি বিদায় নিতেই বিপর্যয়ের শুরু। এরপর একের পর এক উইকেট হারাতে থাকা সফরকারী দলটি কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশের বোলারদের সামনে। তাদিওয়ানাশে মারুমানি ২৬ বলে ৩১ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেন জনাথন ক্যাম্পবেল। তবে এসবের কিছুই পরাজয় এড়াতে পারেনি।

শেষদিকে ফারাজ আকরামের ক্যামিওতে জিম্বাবুয়ে জয়ের স্বপ্ন দেখা শুরু করে। ব্লেসিং মুজারাবানির ক্যামিও-ও আশা দেখাচ্ছিল। তবে শেষপর্যন্ত ৯ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ১৯ বলে ৩৪ রান করে আকরাম ও ৪ বলে ৯ রান করে মুজারাবানি অপরাজিত ছিলেন।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হারের সুবাদে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই রান করতে সংগ্রাম করতে হচ্ছিল টাইগারদের। চার দিয়ে ইনিংস শুরু করলেও লিটনও যেন আর বের হতে পারেননি খোলস থেকে। ১৫ বল মোকাবেলা করে ব্যক্তিগত ১২ রানের মাথায় উইকেট বিলিয়ে দেন উচ্চাভিলাষী ব্যাটিংয়ে। দলীয় ২২ রানে লিটনকে হারানোর পর দলীয় ২৯ রানে তার পথ ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪ বলে ৬ রান করে শান্ত বিদায় নেওয়ার পরও দলের হাল ধরে রেখেছিলেন তানজিদ হাসান তামিম।

বিশ্বকাপ দলে জায়গা প্রায় পাকা করে ফেলা এই ব্যাটার ২২ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন ৯ম ওভারের শেষ বলে, স্কোরবোর্ডে রান তখন ৬০। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। তাদের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

তিনটি চার ও দুটি ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করে হৃদয় ফেরেন সাজঘরে, যা তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। তার আগে ৮৭ রানের জুটি গড়ে দলকে পথ দেখায় হৃদয় ও জাকেরের পার্টনারশিপ। জাকের অল্পের জন্য পাননি অর্ধশতকের দেখা। তিনিও তিনটি চার ও দুটি ছক্কায় ৩৪ বলে করেন ৪৪ রান। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেনের ক্যামিওতে ১৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...