শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

লায়ন্স ক্লাবের কনভেনশন উদ্বোধনে শিক্ষামন্ত্রী

জীবনমুখী শিক্ষায় শিক্ষিত জাতি তৈরি করতে চাই

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স ক্লাবের দুদিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, জীবনমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। জীবনমুখী শিক্ষায় শিক্ষিত একটি জাতি গঠনের জন্য আমরা কারিকুলামে পরিবর্তন এনেছি। আমরা একটি সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য জীবনমুখী শিক্ষায় শিক্ষিত একটি জাতি তৈরি করতে চাই। তিনি শিক্ষা পরিবার তথা সরকারের এই উদ্যোগে লায়ন সদস্যদের সহায়তা কামনা করেন।

শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সারাদেশে আপনাদের হাজার হাজার লায়ন সদস্য রয়েছেন। আপনারা সারা বছর মানুষের জন্য কাজ করেন। শিক্ষাক্ষেত্রেও আপনাদের অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে। আপনারা কিংবা সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালীরা শিক্ষার উন্নয়নে এগিয়ে আসলে দেশ উপকৃত হবে। তিনি লায়ন সদস্যদের শিক্ষার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শিক্ষা মন্ত্রী বলেন, আমরা শিক্ষা পরিবার থেকে লায়ন্স ক্লাবের সাথে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে আগ্রহী। আপনাদের সাথে নিয়ে সামনের দিনগুলোতে আমরা জাতির জন্য অনেক ভালো কিছু করতে পারবো।

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৫ বি ৪ এর ২৭ তম কনভেনশন ২০২৪ ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে শিক্ষা মন্ত্রী আরো বলেন, শুধু ফ্লাইওভার বা রাস্তা করলে আমরা স্মার্ট হবো না। আমাদের স্মার্ট হওয়ার জন্য মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে। আমাদের কিছু কিছু সমস্যাও রয়েছে। পাবলিক সেক্টরের এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে। আমরা সবাই মিলে আন্তরিকতা নিয়ে নিজেদের কাজটি ঠিকঠাকভাবে করলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে বলে তিনি মন্তব্য করেন। সবার সম্মিলিত চেষ্টায় আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক আন্তর্জাতিক পরিচালক (আইডি) লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ, আইডি (এনড্রোসি) লায়ন নাজমুল হক, লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহহাব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দীকি, পিডিজি লায়ন সাইফুল ইসলাম, লায়ন ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন এস কে কামরুল, লায়ন ফারহানা বাখস, লায়ন মোহাম্মদ হানিফ, লায়ন মো. সামসুল আলম, লায়ন মো. আশরাফ হোসেইন খান হীরা, লায়ন মো. সফিউল আলম শামিম, লায়ন সাব্বির মোহাম্মাদ সায়েম, লায়ন এ কে এম গোলাম ফারুক, লায়ন ডা. এ কে এম সরোয়ার জাহান জামিল, পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন রফিক আহমেদ, পিডিজি লায়ন মোহাম্মাদ আনোয়ার শওকত আফসার, পিডিজি লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন মোহাম্মদ কবির উদ্দিন ভুঁইয়া, পিডিজি লায়ন নুরুল ইসলাম, পিডিজি লায়ন এস এম শামসুদ্দিন, পিডিজি লায়ন সিরাজুল হক আনসারি, পিডিজি লায়ন শাহ আলম বাবুল, পিডিজি লায়ন আল সাদাত দোভাষ।

অনুষ্ঠানে গভর্নর (ইলেক্ট) লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, লায়ন আ জ ম সাইফুল ইসলাম টুটুল, লায়ন মো. ইউসুফ চৌধুরী, লায়ন এস এম আশরাফুল আলম আরজু, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন আবু মোরশেদ, লায়ন নিশাত ইমরান, লায়ন নুর মোহাম্মদ বাবু, কনভেনশন কমিটি সেক্রেটারি লায়ন গাজি মো. শহিদুল্লাহ, ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...