বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

চবি একুশ ব্যাচের সংগঠন ‘আমরা একুশ’ এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত 

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা একুশ’ এর ২য় সাধারণ সভা ২৭ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৬ঃ৩০ টায় সিজেকেএস মিলয়াতনে নিবন্ধিত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। নির্বাহী পরিষদ সদস্য হোসাইন আসমা ইভার সঞ্চালনায়,সভাপতি মোঃ জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব রহমান শোক প্রস্তাব উত্থাপন করেন। ১ম সাধারণ সভার পর থেকে অদ্যাবধি মৃত্যুবরণকারী একুশ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে শোক প্রকাশ করা হয়। প্রয়াত বন্ধুদের প্রতি শ্রদ্ধা নিবেদন, রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভাপতি মোঃ জহিরুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। সাধারণ সম্পাদক মাহবুব রহমান ২০২১ সালে কার্যকরী পরিষদ গঠিত হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের কার্ক্রমের বিবরণ সম্বলিত প্রতিবেদন পেশ করেন। অর্থ সম্পাদক ড.এ কে এম শামছুউদ্দিন আজাদ বিগত সময়ে প্রাপ্তি ও পরিশোধ বিবরণী পেশ করেন। সভায় ‘আমরা একুশ’ এর সদস্য চবি’র আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, শারিরীক শিক্ষা ইনস্টিটিউটের পরিচালক সিরাজউদ্দীন মোঃ আলমগীর এবং সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর লুৎফন নাহার বেগম সুরমা’র সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন মোঃ ফারুক কে সভাপতি,মোঃ আবদুল্লাহ জহিরকে সাধারণ সম্পাদক এবং শামছুল ইসলাম স্বপনকে অর্থ সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ প্রস্তাব করেন। সভায় উপস্থিত সদস্যদের শতভাগ সমর্থন ও মুহুর্মুহু করতালিতে তা অনুমোদিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন চৌধুরী আমীর মোঃ মুছা, কাজী মাহবুবুর রহমান সুমন,মিতালি পালিত,শাহিদা রুবি,নাজলী সুলতানা শিখা,মোস্তফা জামান খারেছ, শফিউল আলম ভূঁইয়া, মো শহীদ উল্ল্যাহ ও মোরশেদ আলম জেসী। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বন্ধুদের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে শতভাগ সচেষ্ট থাকবেন বলে সভায় জানান। ‘আমরা একুশ’ এর সদস্য ও বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী লাকি দাশ সম্প্রতি রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ায় ‘আমরা একুশ’ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ও সিরাজউদ্দীন মোঃ আলমগীর। সভা শেষে সকল সদস্যরা নৈশভোজে মিলিত হয়।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...