বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

নিজ ঘর থেকে ভোজপুরি অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের বিহারে নিজ ফ্ল্যাট থেকে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) ভাগলপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অমৃতা পাণ্ডে। অবশ্য ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ এরই মধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে।

সুইসাইড নোট না পাওয়া গেলেও মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অমৃতা হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট দেন। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অমৃতা তার সেই পোস্টে লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর সহজ করে দিয়ে গেলাম।’

পুলিশের জানিয়েছে, অমৃতা তার প্রযোজক ও পরিচালক স্বামী চন্দ্রমণির সঙ্গে মুম্বাইতে থাকতেন। সম্প্রতি ছোট বোনের বিয়েতে বিহারের ভাগলপুর আসেন। ভাগলপুরে যাওয়ার পর ঠিক করেন, সেখানেই থেকে যাবেন।

গত শনিবার (২৭ এপ্রিল) অনেক রাত পর্যন্ত তিনি জেগে ছিলেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট লেখেন। এর কয়েক ঘণ্টা পরই তাকে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। এসময় তার কক্ষের দরজা খোলাই ছিল।

অভিনেত্রীর আত্মীয়রা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন অমৃতা। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন। এর জন্য চিকিৎসাও চলছিল। সম্প্রতি তাঁর বাবা মারা গেছেন। মা–ই ছিলেন একমাত্র অভিভাবক।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...