রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে উপনির্বাচনে ভোটকেন্দ্রে গোলাগুলি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকদন্ডী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে একটি কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বহনকারী একটি বাস ভাঙচুর করা হয়।

রোববার বেলা আড়াইটার দিকে ছমদিয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় র‌্যাব ও পুলিশ।

জানা গেছে, বেলা আড়াইটার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী রজনীগন্ধা প্রতীকের নেজাম উদ্দিন তনির অনুসারীরা কেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। এ সময় দুটি পাতা প্রতীকের প্রার্থী নুরুল আফসার সরকারের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে আফসার সরকারের সমর্থকদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান তনির ছোট ভাই। তবে এতে কেউ আহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে সেখানে হাজির হয়ে বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোটকেন্দ্রটির প্রিসাইডিং অফিসার এমদাদুল হক বলেন, গোলোযোগ হলেও ভোটগ্রহণ বন্ধ হয়নি। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চার হাজার ৫৭০ ভোটারের মধ্যে এক হাজার ৬০০ ভোট কাস্ট হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের হার ৩৫ শতাংশ।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...