রবিবার, ১৪ জুন ২০২৬

কাপ্তাই হ্রদ থেকে রেকর্ড পরিমাণ শুল্ক আয় করেছে বিএফডিসি রাঙামাটি কেন্দ্র

নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি
- Advertisement -
Single page 1st Paragraph

রেকর্ড পরিমাণ শুল্ক আদায়ের মাধ্যমে ২০২৩-২৪ মৎস্য অবতরণ মৌসুম সমাপ্ত করেছে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র রাঙামাটি পার্বত্য জেলা।

গত ২৫ এপ্রিল-২০২৪ মধ্যরাত পর্যন্ত মোট ১৫ কোটি ৫৬ লক্ষ ৫৬ হাজার ৯১৭ টাকা শুল্ক আদায় করতে সক্ষম হয়েছে বিএফডিসি রাঙামাটি কেন্দ্র। বিগত বছর সমূহের তুলনায় ৪৫ দিন সময় কম পেলেও শুল্ক আদায়ে এ অর্জন অনন্য। কাপ্তাই হ্রদের মাছের অনুকূল প্রাকৃতিক বৈশিষ্ট্যের গতিপ্রকৃতি বিবেচনা করে মৎস্য অবতরণের সময়সীমা নির্ধারণ, শুল্ক আদায়ের পদ্ধতিতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণসহ নানা ক্ষেত্রে শৃঙ্খলা আনয়ন ও সর্বোপরি এই কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য , ২০১৯-২০২০ অবতরণ মৌসুমে ০৯ মাসে বিএফডিসি রাঙামাটি কেন্দ্র এ যাবতকালে সর্বোচ্চ ১৫ কোটি ৩৬ লক্ষ  টাকা আয় করতে সক্ষম হয়েছিল। ২০২৩-২৪ অবতরণ মৌসুমে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের অধীন চারটি উপকেন্দ্রে মৎস্য অবতরণ ও শুল্ক আদায়ের বর্ণনা নিম্নরূপ :

রাঙামাটি  সদর কেন্দ্র  ৪৪৭৫.৬৮ মোট অবতরণ  টন, শুল্ক আদায় ৯০২.৫৮ লক্ষ টাকা, কাপ্তাই  উপকেন্দ্র ২৩৭৭.৭৭ মোট অবতরণ  টন, ৪৯১.৯২ ৯০২.৫৮ লক্ষ টাকা, মহালছড়ি উপকেন্দ্র ৪৯৫.৪৩ মোট অবতরণ  টন, ১০০.৭৮ লক্ষ টাকা, মারিশ্যা  উপকেন্দ্র ২৭৮.৮০ মোট অবতরণ  টন,  ৬১.২৮ লক্ষ টাকা, সর্বমোট অবতরণ  ৭৬২৭.৬৯ টন, আয় ১৫৫৬.৫৬  লক্ষ টাকা।

বিভিন্নউপকেন্দ্রসমূহে২০২৩-২৪অবতরণমৌসুমেঅবতরণকৃতমাছেরপ্রজাতিভিত্তিকতথ্যবিশ্লেষণেদেখাযাচ্ছেযে, কাপ্তাইহ্রদেচাপিলা, কাচঁকি, কাজুরী, মইল্যা, বাতাসি, শোল, কই, বোয়ালমাছসমূহেরঅবতরণউল্লেখযোগ্যপরিমানেবৃদ্ধিপেয়েছে।।এছাড়াওচিতল, তেলাপিয়া, কালোটেংরা, গুলশা, বড়আইড়, গজার, ছোটআইড়এরঅবতরণএরপূর্বেরতুলনায়বৃদ্ধিপেয়েছে।পাশাপাশিরুই, কাতলা, মৃগেল, বাটা, কালিবাউস, পাবদা, বাইমমাছেরউৎপাদনকিছুটাকমেছে।এসকলকমেযাওয়ারকারণঅনুসন্ধানকরাহচ্ছেএবংঅনুসন্ধানেরফলাফলঅনুযায়ীএদেরউৎপাদনবৃদ্ধিরযথাযথব্যবস্থানেওয়াহবে।

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে হ্যাচারি ও নার্সারি সম্প্রসারণ, অভয়াশ্রমের সংখ্যা বৃদ্ধিকরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের সুরক্ষা ও ডিমওয়ালা ও মা মাছের নিরাপত্তা নিশ্চিতকল্পে গুইট্টা নিধনরোধে ও জাঁকজাল নির্মূলে রাঙামাটি জেলা প্রশাসন এবং বিএফডিসি, রাঙামাটির যৌথ প্রচেষ্টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ অভিযানের সংখ্যা বৃদ্ধি করা  হয়েছে। জাঁকজাল স্থাপনে মদদদাতা/সহায়তাকারী অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করার কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কাপ্তাই লেকের নাব্যতা ও জলায়তন যথাযথভাবে রক্ষার্থে লেকের সীমানায় প্রতিবন্ধকতা ও বাঁধ নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। কাপ্তাই হ্রদের মৌলিকত্ব রক্ষায় বিভিন্ন ক্রীক/অংশে অবৈধভাবে বাধঁ নির্মাণ ও জালঘেরার মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন অব্যাহত রয়েছে। পাশাপাশি জাঁকজালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে লিফলেট বিতরণ, বাজারে মাইকিং এর মাধ্যমে সাধারণ জনগণকে উব্ধুদ্ধ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে জাঁকজাল স্থাপনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২৬ টি ইঞ্জিন বোট, ২৪ টি কাঠের বোট, ২৬ টি জাঁক জাল, ০২ টি কেচকি জাল ও ০৮ টি অক্সিজেন সিলিন্ডার জব্দ করা হয়েছে। কাপ্তাই হ্রদে মা মাছসহ অন্যান্য সকল মাছের জীব-বৈচিত্র সংরক্ষণ, সুষ্ঠু প্রজনন, বিস্তার ও যথাযথ বিচরণের স্বার্থে জেলা প্রশাসন ও বিএফডিসি রাঙামাটি কেন্দ্রের সার্বিক যৌথ তৎপরতা আরোও জোরদার করা হবে বলে জানান কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র রাঙামাটির ম্যানেজার কমান্ডার মোহাম্মদ আশরাফুল আলম ভূইঁয়া, (এনডি), বিএন ।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...